আজ রাতেই বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp!

31 ডিসেম্বরের পর থেকে কয়েকটি ডিভাইসে আর WhatsApp ব্যবহার করা যাবে না। এই বছর জুন মাসে এই ফোনগুলিতে WhatsApp বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। পরে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছিল মার্কিন কোম্পানিটি।

আজ রাতেই বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp!

31 ডিসেম্বরের পর থেকে S40 ডিভাইসে আর WhatsApp ব্যবহার করা যাবে না

হাইলাইট
  • 31 ডিসেম্বরের পর থেকে S40 ডিভাইসে আর WhatsApp ব্যবহার করা যাবে না
  • জুন মাসে S40 প্ল্যাটফর্মে WhatsApp বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল
  • পরে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছিল মার্কিন কোম্পানিটি
বিজ্ঞাপন

কয়েক বছর আগে কম জনপ্রিয় একাধিক মোবাইল প্ল্যাটফর্মে সাপোর্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল WhatsApp। ইতিমধ্যেই BlackBerry 10, BlackBerry OS, Nokia Symbian S60, Windows Phone 8.0, Nokia S40, Android ভার্সান 2.3.7 বা তার কম, iPhone iOS 7 বা তার কম ভার্সানের ফোনে ডেভেলপমেন্ট বন্ধ করেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। 2020 সালে এই সব প্ল্যাটফর্মে WhatsApp ব্যবহার বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই Nokia Symbian S60, BlackBerry OS, BlackBerry 10 আর Windows Phone 8.0 অপারেটিং সিস্টেমে WhatsApp কাজ করা বন্ধ হয়েছে। 31 ডিসেম্বরের পর থেকে Nokia S40 প্ল্যাটফর্মে WhatsApp ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য

এক দশক আগে S40 ছিল Nokia ফিচার ফোনের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম। Microsoft কোম্পানি কিনে নেওয়ার পরে S40 ডেভেলপমেন্ট বন্ধ হয়েছিল। S40 প্ল্যাটফর্মের জনপ্রিয় ফোনগুলি হল Nokia Asha 201, Nokia Asha 205, Nokia Asha 210, Nokia Asha 230, Nokia Asha 500, Nokia Asha 501, Nokia Asha 502, Nokia Asha 503, Nokia 206, Nokia 208, Nokia 301, Nokia 515।

 

আরও পড়ুন: Xiaomi কে বাজিমাত করতে পারবে নতুন Huawei P Smart?

WhatsApp জানিয়েছে, আজ, 31 ডিসেম্বরের পর থেকে S40 ডিভাইসে আর WhatsApp ব্যবহার করা যাবে না। এই বছর জুন মাসে S40 প্ল্যাটফর্মে WhatsApp বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। পরে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছিল মার্কিন কোম্পানিটি। 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে Android ভার্সান 2.3.7 বা তার কম, iPhone iOS 7 বা তার কম ভার্সানেও বন্ধ হয়ে যাবে WhatsApp।

 

আরও পড়ুন: পকেটের মধ্যেই লাগল আগুন! iPhone XS Max ঘিরে বিতর্ক চরমে

আরও পড়ুন: 2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »