Poco C81 ও Poco C81x-এর যথাক্রমে 10,999 টাকা ও 9,999 টাকা। দুই ফোনে 4G কানেক্টিভিটি, 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 13 মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা, 6,300mAh পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি, IP52 রেটিং, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 15W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
Realme C81-এর মডেল নম্বর Realme Note 80-এর সাথে মিলে যাচ্ছে, যা গত মাসে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে। বিষয়টি ইঙ্গিত করছে যে, এটি Note 80-এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার সম্ভাবনা, যা ভারতীয় বাজারের জন্য আলাদাভাবে আনছে সংস্থা। Realme C81 নতুন ফোন হলেও, ভিতরের হার্ডওয়্যার এবং ফিচার Note 80-এর মতো হতে পারে।
Redmi A7 Pro 5G পয়লা এপ্রিল ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ রেডমির নতুন বাজেট ফোনের বিক্রি শুরু হয়েছে। দাম 11,499 টাকা থেকে শুরু। এটি শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং Amazon থেকে কেনা যাচ্ছে।
Redmi R70 5G এবং Redmi R70m 5G প্রায় একই ডিজাইন এবং কোর ফিচার্সের সাথে লঞ্চ হয়েছে। উভয় স্মার্টফোনে 6.9 ইঞ্চির এলসিডি ডিসপ্লে, বিশাল ব্যাটারি, Unisoc T8300 প্রসেসর, তিনটি কালার অপশন, ও Android 16 OS রয়েছে। রেডমির দুই ফোনের পার্থক্য শুধু ব্যাটারি ক্যাপাসিটি এবং মেমোরি কনফিগারেশনে। এক ক্লিকে Redmi R70 5G ও Redmi R70m 5G-এর দাম এবং খুঁটিনাটি জেনে নিন।
Redmi A7 Pro 5G-এর দাম 11,499 টাকা থেকে শুরু হচ্ছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3, 120Hz ডিসপ্লে, 6,300mAh ব্যাটারি, গুগলের সার্কেল টু সার্চ, বেসিক জল ও ধুলো প্রতিরোধী (IP52) রেটিং, ডুয়াল AI রিয়ার ক্যামেরা, 200 শতাংশ অডিও বুস্ট ফিচার আছে। চলুন এই নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Redmi A7 Pro 5G-এর ডিজাইনের পাশাপাশি বেশ কিছু ফিচার্স প্রকাশ হয়েছে। এটি 6,300mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টল থাকবে। ছবি ও ভিডিও তোলার জন্য 32 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, শাওমি হাইপারল্যান্ড এবং গুগলের সার্কেল টু সার্চ ফিচার থাকছে।
Vivo T5 Pro 5G স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ হল। ভিভো লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে 9,020mAh ব্যাটারি নিশ্চিত করেছে। ফোনটি 7,300mAh ব্যাটারির Vivo T4-কে টপকে ভিভোর সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোনের তকমা পেতে চলেছে। এতে 120fps পর্যন্ত গেমিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি ফ্লিপকার্টে বিক্রি হবে
Redmi 15A 5G শক্তিশালী 6,300mAh ব্যাটারির সাথে ভারতে আসছে। ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ প্রাইমারি ক্যামেরায় 32 মেগাপিক্সেল AI সেন্সর থাকবে। ফোনটি অক্টা-কোর 5G চিপসেট দ্বারা চালিত হবে। শাওমির ওয়েবসাইট থেকে এই তথ্যগুলি প্রকাশ্যে এসেছে।
Poco C85x 5G-এর বেস 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ ভার্সনের দাম 10,999 টাকা। 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 11,999 টাকা। ফোনটির সেল ফ্লিপকার্টে মার্চ 14 থেকে শুরু হচ্ছে। এটি রিভার্স চার্জিং, ট্রিপল TUV Rheinland সার্টিফিকেশন, 200 শতাংশ সুপার ভলিউম, ও ডুয়াল স্পিকারের মতো ফিচার্স অফার করে।