Mobile Phone

Mobile Phone - ख़बरें

  • Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
    রিপোর্ট বলছে, বর্তমানে 11,970mAh ক্ষমতার একটি ব্যাটারি উৎপাদনের পর্যায়ে রয়েছে। একে 12,000mAh হিসেবে মার্কেটিং করা হবে। পোস্টে 'Blue' কোড শব্দের ব্যবহার ভিভোর দিকেই ইঙ্গিত করছে। কারণ ভিভোর লোগোর ব্যাকগ্রাউন্ডের রঙ নীল। 12,000mAh ব্যাটারির ফোনের পরিচয় আপাতত গোপন রেখেছে ভিভো। কিন্তু আরও দাবি করা হয়েছে, ভিভো এর থেকেও বেশি ক্ষমতার ব্যাটারি ও বড় ডিসপ্লেযুক্ত বিভিন্ন ফোন নিয়ে কাজ করছে।
  • ছবি-ভিডিও ডিলিট না করেই Android ফোনের স্টোরেজ খালি করার পদ্ধতি
    Android ফোনের স্টোরেজ দ্রুত খালি করতে চাইলে ছবি বা ভিডিও না মুছেই কিছুটা জায়গা বাঁচানো সম্ভব। এর জন্য প্রথমে ডিভাইসে ইনস্টল করা অ্যাপসের তালিকা চেক করুন। যে সব অ্যাপ কম কাজে লাগে বা শুধু রাখতে হয় তাই রাখেন, দীর্ঘদিন ধরে না খোলা সেই অ্যাপগুলো আনইনস্টল করে দিলে স্টোরেজ খালি হবে।গুগল প্লে স্টোরের অটোমেটিক অ্যাপ আর্কাইভিং ফিচার চালু করেও ফোনের স্টোরেজ বাঁচানো যাবে। এই ফিচার অব্যবহৃত অ্যাপগুলো নিজে থেকেই ডিভাইস থেকে সরিয়ে দেয়। কিন্তু পার্সোনাল ডেটা স্টোর করে রাখে। ফলে পরবর্তীতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন রিস্টোর করা যাবে। যদি অ্যাপ আনইনস্টল করতে না চান, তাহলেও Android ফোনের স্টোরেজ খালি করার উপায় আছে। আর সেটি হল ক্যাশ ক্লিয়ার করা।
  • 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
    নাথিং ইন্ডিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা 2026 সালের তুলনায় 2027-এ দ্বিগুণ সংখ্যক স্মার্টফোন লঞ্চ করবেন। চলতি বছর এখনও পর্যন্ত তিনটি হ্যান্ডসেট বাজারে এনেছে সংস্থা: Nothing Phone 4a, Phone 4a Pro, এবং Phone 4b। সেই হিসেবে সামনের বছর নাথিং ব্র্যান্ডের ছয়টি বা তার বেশি নতুন মডেল আত্মপ্রকাশ করতে পারে। সংস্থা নিজেদের কো-ক্রিয়েশন প্রোগ্রামের ঘোষণা করেছে। শীঘ্রই দিল্লিতে তাদের সদর দফতরে সেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে 2027 সালে বাজারে আসতে চলা নাথিংয়ের ডিভাইসগুলির এক্সক্লুসিভ প্রিভিউ বা প্রথম ঝলক দেখার সুযোগ মিলবে।
  • দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
    Nothing Phone 4b-এর বেস 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 29,999 টাকায় তালিকাভুক্ত আছে। এটি লঞ্চের সময় দাম ছিল 35,999 টাকা। অর্থাৎ সরাসরি 6,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পুরো দাম মেটালে অথবা নো কস্ট ইএমআই প্ল্যানে কিনলে 4,000 টাকা অতিরিক্ত ছাড় মিলবে। ফলে দাম 25,999 টাকায় নেমে আসবে ও মোট 10,000 টাকা সাশ্রয় হবে। এসবিআই, আইসিআইসিআই, ও অ্যাক্সিস ক্রেডিট কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। গুগল পে, সুপারমানি, ফোনপে, পেটিএম, এবং ক্রেডের মাধ্যমে পেমেন্ট করলেও একই অঙ্কের ছাড় মিলবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড থাকলে 4,350 টাকা ক্যাশব্যাক আসবে। বর্তমানে স্মার্টফোন মার্কেটে যা ডামাডোল পরিস্থিতি, তাতে 25,999 টাকায় Nothing Phone 4b দুর্দান্ত ডিল।
  • 40,000 টাকার কমে টেলিফটো ক্যামেরার সেরা ফোন দেখে নিন, 100x পর্যন্ত জুম
    এখন বাজেটের মধ্যে খুব কম ফোনে টেলিফটো ক্যামেরা আছে। 40,000 টাকার নিচে অল্প কিছু ফোনে টেলিফটো ক্যামেরা পাওয়া যাচ্ছে। Nothing Phone 4a বর্তমানে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন। দাম 36,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। Tecno Camon 50 Ultra 5G মডেলে 3x অপটিক্যাল জুম, ফেজ ডিটেকশন অটোফোকাস, 100x সুপারজুম, এবং f/2.4 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। দাম 39,999 টাকা।
  • Flipkart ও Amazon-এর পুজো সেলে 50,000 টাকার নিচে সেরা 5 স্মার্টফোন
    Amazon এবং Flipkart সেলে 50,000 টাকার নিচে অন্যতম সেরা স্মার্টফোন হল Samsung Galaxy S25 FE। এটি 46,999 টাকায় বিক্রি হচ্ছে। গেমিং স্মার্টফোন কিনতে চাইলে OnePlus Nord 6 এবং Redmi Turbo 5 দুর্দান্ত অপশন। ক্যামেরার জন্য Motorola Edge 70 Pro+ সেরা। Google Pixel 10a মডেলেও বাম্পার ডিসকাউন্ট।
  • স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Samsung Galaxy S25 Ultra আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। কুপন অফার অন্তর্ভুক্ত করে ফোনটির দাম 84,999 টাকা থেকে শুরু হবে। ভারতে ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 1,29,999 টাকায়। অর্থাৎ, ক্রেতাদের সামনে 45,000 টাকা সস্তায় কেনার সুযোগ। Xiaomi 17 মডেলটিও বাম্পার ছাড়ে উপলব্ধ হবে। প্রিমিয়াম ফোনটি 59,999 টাকায় কেনা যাবে। ভারতে লঞ্চের সময় স্টার্টিং প্রাইস ছিল 84,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এখন থেকেই 35,949 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনের এই ভ্যারিয়েন্ট সাধারণত 42,999 টাকায় বিক্রি হয়। অর্থাৎ, 7,000 টাকার বেশি ছাড় মিলছে।
  • 200MP ক্যামেরার সবচেয়ে সস্তা পাঁচ ফোন, 31,999 টাকাতেই পকেট DSLR!
    Redmi Note 15 Pro 5G মডেলে 200 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 31,999 টাকায় বিক্রি হচ্ছে। এর চেয়ে সস্তায় 200MP ক্যামেরার ফোন ভারতের বাজারে আর নেই। Redmi Note 15 Pro+ 5G-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। এতে Pro ভার্সনের মতোই রিয়ার ক্যামেরা সেটআপ আছে। তবে পার্থক্য সেলফি ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, ও চার্জিং স্পিডে। Vivo V70 FE-তে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্লিপকার্টে এই ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 44,999 টাকা।
  • পুজোর সেলফি হবে সবার থেকে আলাদা, সেরা ফ্রন্ট ক্যামেরার পাঁচ ফোন দেখে নিন
    যদি পুজোর আগে ভাল সেলফি ক্যামেরা থাকা ফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। 40,000 বাজেটের মধ্যে Motorola Edge 70 Pro ভাল সেলফি ক্যামেরা অফার করে। এই ফোনের সামনে f/1.9 অ্যাপারচার ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারে। বাজেট 50,000 হলে Vivo V70 FE ভাল অপশন৷ এতে f/1.9 অ্যাপারচার, 92 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Vivo X300 Ultra ভারত তথা বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা ফোন। ডিভাইসটির সেলফি ক্যামেরাও যথেষ্ট আকর্ষণীয়। এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
  • 40,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সেরা 5 গেমিং স্মার্টফোন, লিস্ট দেখুন
    40,000 টাকার নিচে Redmi Turbo 5 একটি দুর্দান্ত গেমিং ফোন। এটি MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দ্বারা চালিত। ফোনটি হাই ডিসপ্লে ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, স্টেবল ফ্রেম রেট, ও গেম HDR অফার করে। Oppo K13 Turbo Pro ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 চিপসেট ব্যবহার করে। এটি ভারতের প্রথম কুলিং ফ্যানযুক্ত ফোন। এতে অত্যাধুনিক অ্যাক্টিভ ও প্যাসিভ হিট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সেন্ট্রিফিউগাল ফ্যানটি 0.1 মিমি ব্লেড ব্যবহার করে এবং 18,000 আরপিএম গতিতে ঘোরে। কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার। দুই ফোনেই একাধিক গেম 120 FPS-এ খেলা যায়। Realme GT 7T মডেলের 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ 34,499 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটি ফ্ল্যাগশিপ Dimensity 8400 Max প্রসেসর দ্বারা চালিত। এতে বায়োনিক হিট সেন্সিং, গ্রাফিন কভার, 7,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং, এবং 7,700 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। এতে 20টির বেশি জনপ্রিয় মোবাইল গেম 120 FPS-এ খেলা যায়।
  • 20,000 বাজেটে ফোন খুঁজছেন? ব্যাটারি, ক্যামেরা, ও ফিচারে সেরা এই 5 স্মার্টফোন
    যদি আপনি 20,000 টাকার বেশি খরচ করতে না চান, তাহলে এখনও বেশ কিছু ভাল 5G ফোন পাবেন। এই বাজেটে Realme Narzo 100x 5G একমাত্র 8,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন। ফোনে 45W ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্টও আছে। ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে। এতে ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে। 18,999 টাকা দামের Oppo K14x 5G-তে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ফোনে থাকা 6,500mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং অফার করে। ভারতে iQOO Z11 Lite 5G এখন 17,499 টাকা থেকে বিক্রি হচ্ছে। এটিও ভাল অপশন।
  • ভাল ছবি তোলার ফোন অনেক, ভিডিও রেকর্ডে এগিয়ে কে? দেখুন সেরা 5 ফোন
    পেশাদার মানের ভিডিও রেকর্ডে iPhone 17 Pro Max-এর-এর জুড়ি মেলা ভার। সেই কারণে এই ফোন প্রায় সমস্ত কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের হাতে থাকতে দেখা যায়। এতে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 4x অপটিক্যাম জুমের সঙ্গে 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ফোনটি ডলবি ভিশনের সঙ্গে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। Oppo Find X9 Ultra-র ব্যাক ক্যামেরা 30fps-এ 8K এবং 120fps-এ 4K Dolby Vision HDR ভিডিও শুট করতে সক্ষম। এটি O-Log2 রেকর্ডিং, ACES কালার উইন্ডো, ও রিয়েল টাইম 3D LUT প্রিভিউ সাপোর্ট করে। Vivo X300 Ultra মডেলে 30fps-এ 80K, 4K 120fps 10-বিট লগ ভিডিও, মাল্টি-ফোকাল 4K 120fps Dolby Vision ভিডিও, ও মাল্টি-ফোকাল 4K মাস্টার কালার ভিডিও রেকর্ড করা যায়।
  • পুজোর আগে নতুন ফোন চাই? 30,000 টাকার মধ্যে সেরা ক্যামেরার 5 স্মার্টফোন দেখে নিন
    Redmi Note 15 Pro 5G মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত 200 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 31,999 টাকা। তবে অ্যামাজন SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে মূল্য 30,000 টাকার নিচে চলে আসবে। Motorola Edge 70 Fusion-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Sony LYTIA 710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 30,999 টাকা। তবে Flipkart Axis এবং SBI ক্রেডিট কার্ডে 1,599 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। Realme P4 Pro 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony IMX896 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পেয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
  • ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ ফোন, DSLR-এর মতো ছবি কোনটায়
    Redmi Note 15 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন। Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 1,59,999 টাকায় উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা।
  • iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
    Apple-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন iPhone Duo ভারতে 2,99,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি বেস 256 জিবি স্টোরেজের দাম। ফোনের ভাঁজ খুললে 7.6 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে পাওয়া যাবে। ভাঁজ করা অবস্থায় সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহারের জন্য বাইরে 5.4 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। এতে নতুন A20 Pro চিপ, 48 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, এবং উন্নত কানেক্টিভিটির জন্য C2 মোডেম আছে।

Mobile Phone - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »