Technology

Technology - ख़बरें

  • Google মশা কমাতে উল্টে 3 কোটির বেশি মশা পরিবেশে ছাড়ছে, কেন এমন সিদ্ধান্ত জানলে চমকে যাবেন
    মশার উপদ্রব ঠেকানোর সাধারণ উপায় বলতে প্রথমেই কীটনাশক ছড়ানো বা পরিচ্ছন্নতা অভিযান চালানোর ভাবনা মাথায় আসবে। কিন্তু এখন মশা কমাতে মশাকেই হাতিয়ার করছে গুগল (Google)। মার্কিন প্রযুক্তি সংস্থা ডেঙ্গু, ম্যালেরিয়া, এবং চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে অভিনব উপায় অবলম্বন করছে। তারা গবেষণাগারে বিশেষভাবে তৈরি 3 কোটি 20 লক্ষ মশা আমেরিকায় ছাড়তে চলেছে। রাসায়নিক কীটনাশকের বদলে আরও নিরাপদ এবং পরিবেশবান্ধব উপায়ে মশার বংশবৃদ্ধি খতম করতে সরকারের কাছে অনুমতির আবেদন জমা দিয়েছে গুগল। এটি 2014 সালে শুরু হওয়া কোম্পানির ডিবাগ (Debug) কর্মসূচীর অংশ। মশা ঠেকাতে Google-এর হাতিয়ার মশক বাহিনী গুগল মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডাতে পরীক্ষামূলকভাবে ল্যাবে তৈরি 32 মিলিয়ন মশক বাহিনী ছেড়ে দেওয়ার অনুমতি চেয়েছে। তারা এই মর্মে ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ (EPA)-র কাছে ছাড়পত্র চেয়ে আবেদন চেয়েছে। গুগলের পরিকল্পনা অনুসারে, বিশেষ মশক বাহিনীর প্রত্যেক সৈন্য হবে পুরুষ। জানিয়ে রাখি, পুরুষ মশা মানুষকে কামড়ায় না বা রক্ত পান করে না। কারণ পুরুষ মশার মুখাংশ বা চোয়াল দুর্বল হওয়ার কারণে মানুষের ত্বক ভেদ করার জন্য উপযোগী নয়। দুই বছর ধাপে ধাপে 1 কোটি 60 লক্ষ করে মশা ছেড়ে দেওয়ার প্ল্যান করা হয়েছে। মশা কীভাবে মশার সংখ্যা কমাবে? গুগলের গবেষণা বিভাগ পুরুষ মশাকে "Wolbachia pipients" নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়ার স্ট্রেন দ্বারা সংক্রমিত করার প্ল্যান করছে। মার্কিন ফেডারেল রেজিস্টারের তথ্য অনুসারে, 2025 সালের ডিসেম্বরে পরীক্ষামূলক প্রকল্পটির জন্য 'এক্সপেরিমেন্টাল ইউজ পারমিট"-এর আবেদন জানানো হয়েছিল। উক্ত পদ্ধতিতে Wolbachia ব্যাকটেরিয়া বহনকারী পুরুষ মশা যখন প্রাকৃতিক পরিবেশে থাকা স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে, তখন উৎপন্ন ডিম স্বাভাবিকভাবে বিকশিত হতে পারবে না। এবং সেগুলো থেকে নতুন মশার জন্ম হবে না। ফলে ধীরে ধীরে মশার প্রজাতির সংখ্যা কমতে থাকবে। গুগলের লক্ষ্য সরাসরি মশা ধ্বংস করা নয়। মশার প্রজনন চক্রে হস্তক্ষেপ করে জনসংখ্যা হ্রাস করা। গবেষকদের ধারণা, এই পদ্ধতিতে চিকুনগুনিয়া, জিকা, ডেঙ্গু, ও অন্যান্য মশাবাহিত ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমানো সম্ভব হতে পারে। যেহেতু পুরুষ মশা রক্তপান করে না, তাই এর ফলে মানবদেহের উপর কোনও প্রভাব পড়বে না। বর্তমানে গুগলের প্রকল্পটি মা
  • Gaitana AI: ভোটে মানুষের বিরুদ্ধে প্রার্থী এআই, গণতন্ত্রে অভিষেক কৃত্রিম বুদ্ধিমত্তার
    রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের কাজে খুশি এমন মানুষের সংখ্যা খুব কম। লাগামছাড়া দুর্নীতির গ্রাসে উন্নয়ন যাচ্ছে থমকে। এই পরিস্থিতিতে কৃত্রিম মেধা কি মানুষের বিকল্প হয়ে উঠতে পারবে? সে কি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে সরকার পরিচালনায় ভূমিকা নেবে? কলম্বিয়ার সংসদীয় নির্বাচনে কৃত্রিম মেধা দ্বারা পরিচালিত নারী গাইতানা প্রার্থী হওয়ার আবেদনপত্র জমা দিতেই সেই প্রশ্ন আরও জোরালোভাবে সামনে এসেছে।
  • LED, OLED, নাকি QLED, কোন স্মার্ট টিভি সবথেকে ভাল ও কিনলে লাভ, জেনে রাখুন
    OLED টিভি ডিসপ্লে প্যানেলের প্রযুক্তিতে যুগান্তর এনেছে। এটি একটি LED টিভির তুলনায় আরও ঝকঝকে ছবি প্রদান করে। এলসিডি বা এলইডি স্মার্ট টিভির মতো ব্যাকলাইটিংয়ের পরিবর্তে, ওলেড প্যানেলে একটি পাতলা জৈব উপাদান দুটি ইলেক্ট্রডের মধ্যে স্থাপন করা হয়। এটি বিদ্যুৎ প্রবাহের সময় আলো নির্গত করে।
  • AI+ Pulse ও AI+ Nova 5G অবশেষে জুলাইতে লঞ্চ হচ্ছে, ফিচার্স কেমন হবে দেখুন
    AI+ Pulse এবং AI+ Nova 5G এর ডিজাইন ও কালার অপশন প্রকাশ করেছে। ফোন দুটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করবে। জুলাই মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ফোনগুলি বাজেট সেগমেন্টে আসবে।
  • গোটা দুনিয়ায় এই প্রথম, ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা প্রযুক্তি নিয়ে Oppo
    ডিসপ্লের নীচে সেলফি ক্যামেরা নিয়ে এল Oppo। বুধবার সাংহাই তে নতুন এই প্রযুক্তি সামনে এনেছে চিনের কোম্পানিটি। Oppo জানিয়েছে এই ডিজাইনে একটি পরিষ্কার কাঁচ ব্যবহার হবে। তার নীচে থাকবে ক্যামেরা।।
  • 17 মিনিটে চার্জ হবে 4,000 mAh ব্যাটারি, প্রযুক্তি নিয়ে এল Xiaomi
    মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারির Xiaomi ফোন সম্পূর্ণ চার্জ হতে দেখা গিয়েছে। একই সময়ে Oppo Super VOOC চার্জার ব্যবহার করে 3,700 mAh ব্যাটারির Oppo স্মার্টফোন মাত্র 65 শতাংশ চার্জ হয়েছে।
  • স্মার্টফোনের পর অ্যাকশান ক্যামেরায় বিশাল ছাড় নিয়ে হাজির Xiaomi
    Yi 4K অ্যাকশান ক্যামেরাতে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যায়। তবে এই ক্যামেরা ওয়াটারপ্রুফ নয়। Yi 4K অ্যাকশান ক্যামেরায় রয়েছে একটি Sony IMX377।
  • ভারতে সাতটি নতুন LED টিভি লঞ্চ করল Philips
    22 ইঞ্চি থেকে 65 ইঞ্চি ডিসপ্লে সাইজে এই টিভিগুলি পাওয়া যাবে। স্মার্ট টিভিতে চলবে কোম্পানির নিজস্ব Philips এর Saphi অপারেটিং সিস্টেম। এছাড়াও থাকছে অ্যাম্বিলাইট আর HDR Plus। টপ মডেলে থাকবে OLED+ ডিসপ্লে। 9,990 টাকা থেকে এই টিভিরগুলির দাম শুরু হচ্ছে।
  • ভারতে স্মার্টটিভি তৈরী শুরু করল Xiaomi
    অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে 32 একর জায়গার উপরে এই কারখানায় 850 জন কর্মী কোম্পানির স্মার্ট টিভি তৈরীতে ব্যস্ত থাকবেন। এই কারখানা থেকে মাসে 100,000 টিভি তৈরী হবে।
  • স্বাধীন ভারতে প্রযুক্তির ইতিহাসে স্মরণীয় কিছু মুহুর্ত
    প্রাচীন ভারত ছিল বিজ্ঞান ও প্রযুক্তির পীঠস্থান। এরপরে একাধিক বিদেশী শক্তি ও পরে ব্রিটিশদের হাতে চলে যায় ভারত। 1947 সালে আজকের দিনে প্রথম ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছিল ভারত। ধীরেধীরে স্বমহিমায় ফিরে আসে ভারতবাসী।

Technology - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »