Apple Ipad

Apple Ipad - ख़बरें

  • Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
    অ্যাক্সিস ব্যাঙ্কের দেওয়া ভিসা ও মাস্টারকার্ডের ক্রেডিট কার্ড অ্যাপল পে-তে ব্যবহার করা যাবে। অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাপ অথবা অ্যাপল ওয়ালেটের মাধ্যমে কার্ড অ্যাপল পে-র সঙ্গে যুক্ত করতে পারবে গ্রাহকরা। দোকানে পেমেন্ট করার সময় আইফোন বা অ্যাপল ওয়াচ এনএফসি-সক্ষম পিওএস টার্মিনালে ধরলেই পেমেন্ট হয়ে যাবে। পিন বা ওটিপি লাগবে না। ফেস আইডি, টাচ আইডি, অথবা ডিভাইসের পাসকোড দিয়ে লেনদেন অথেন্টিকেশন করতে হবে। গ্রাহকের ডিভাইসে ইন্টারনেট না থাকলেও পেমেন্ট সম্পন্ন হবে। কোম্পানি প্রতিটি কার্ডের জন্য একটি আলাদা ডিভাইস অ্যাকাউন্ট নম্বর বা DAN তৈরি করবে। সেই তথ্য ডিভাইসের সিকিউর এলিমেন্টে এনক্রিপ্ট করে রাখা হবে। ফলে আসল কার্ডের তথ্য বিক্রেতা কোনওভাবে জানত পারবে না।
  • 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
    একটি ডিল অ্যাকাউন্টের পোস্ট অনুসারে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Apple iPad Air M4 মডেলে একটি বিশেষ অফারের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে 128 জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমিয়ে "6_, _ _ _ টাকা" রাখা হবে বলে দেখানো হয়েছে। মনে করা হচ্ছে, ট্যাবলেটের দাম 69,900 টাকা বা তার থেকেও কম হতে পারে। এটি 20,000 টাকা ডিসকাউন্টে মিলবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল আইপ্যাডের এই মডেল। তখন দাম ছিল 64,900 টাকা। তবে জুনের শেষে দাম বাড়িয়ে 89,900 টাকা করেছিল কোম্পানি।
  • অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
    অ্যাপল অক্টোবর মাসে আরও একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করতে পারে। চলতি বছরের অন্তিম সময় পর্যন্ত প্রেস রিলিজের মাধ্যমে একাধিক পণ্যের ঘোষণা করতে পারে কোম্পানি। সামনের মাসে iPad Mini (2026) বাজার আসতে পারে। এটি Apple A20 বা A19 Pro প্রসেসর ও OLED ডিসপ্লে ব্যবহার করতে পারে। HomePod Mini (2026) নতুন চিপসেট, Siri AI, উন্নত সাউন্ড কোয়ালিটি, A1 চিপ, এবং সেকেন্ড জেনারেশন Ultra ওয়াইডব্যান্ড চিপ মিলতে পারে। Apple-এর টাচস্ক্রিনযুক্ত HomePod আসতে পারে Home Hub নামে। এতে 7 ইঞ্চির চৌকো ডিসপ্লে, FaceTime, ও Siri AI সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
  • EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
    Apple Upgrade এক নতুন ধরনের লিজিং প্রোগ্রাম। পরিষেবাটির মাধ্যমে এককালীন পুরো দাম না মিটিয়ে নির্দিষ্ট মাসিক কিস্তি বা ভাড়া দিয়ে iPhone, Apple Watch, iPad, এবং বিভিন্ন Mac ডিভাইস ব্যবহার করা যাবে। মাসিক লিজ শুরু হচ্ছে 11.99 ডলার (প্রায় 1,148 টাকা) থেকে। লিজের মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহক চাইলে নতুন মডেলে আপগ্রেড করতে পারবেন। এছাড়াও, ব্যবহৃত ডিভাইসটি কিনে নেওয়া বা ফেরত দেওয়ারও সুযোগ থাকবে।
  • iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
    iPad Mini মডেলে বড় পরিবর্তন আসছে। Apple প্রায় পাঁচ বছরের মধ্যে তাদের ট্যাবে সবচেয়ে বড় আপগ্রেড যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। নতুন রিপোর্ট বলছে, iPad Mini প্রথমবার OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে। বর্তমান LCD স্ক্রিনের তুলনায় OLED প্যানেল আরও উন্নত পিকচার কোয়ালিটি অফার করবে। আইপ্যাড মিনির স্ক্রিনে উজ্জ্বল ও জীবন্ত ছবি, গভীর কালো রঙ, এবং উন্নত কনট্রাস্ট দেখা যাবে। নতুন আইপ্যাড মিনি অক্টোবর মাস থেকেই বাজারে পাওয়া যেতে পারে।
  • Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
    Apple-এর প্রোডাক্টের দাম ভারতে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল। MacBook, iPad, Apple TV, ডেস্কটপ Mac, ও HomePod-এর মতো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। 13 ইঞ্চির MacBook Air 4 M5 চিপ মডেলের দাম এখন 1,49,900 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে আগে দাম ছিল 1,19,900 টাকা। M5 Max ভ্যারিয়েন্টের দাম সর্বাধিক 1 লক্ষ টাকা বেড়েছে। CEO টিম কুক বলেছিলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে দাম অপরিবর্তিত রাখা আর সম্ভব নয়। তিনি এর পিছনে প্রধান কারণ হিসেবে বিশ্বজুড়ে মেমোরি চিপের ক্রমবর্ধমান দামের কথা উল্লেখ করেছিলেন।
  • iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
    Apple দাবি করছে, iOS 27 আপডেট iPhone ও iPad ডিভাইসে 30 শতাংশ দ্রুত গতিতে অ্যাপ খুলবে। Photos অ্যাপে ছবি আগের তুলনায় 70 শতাংশ স্পিডে লোড হবে। সফটওয়্যারে লিকুইড গ্লাস ডিজাইনকে আরও পাঠযোগ্য করে তোলা হয়েছে। কোম্পানি সেটিংস অ্যাপে নতুন কাস্টমাইজেশন স্লাইডার যুক্ত করেছে, যার মাধ্যমে লিকুইড গ্লাসের স্বচ্চতার মাত্রা পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে। ইতিমধ্যেই ডেভেলপার বিটা 1 আপডেট রোলআউট হয়েছে।
  • 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
    iPhone 17 Pro Max গত বছর সেপ্টেম্বরে 1,49,900 টাকায় ভারতে এসেছিল। এটি এখন 1,02,900 টাকায় কেনা যাবে। দাম কমার পিছনে একাধিক অফারের অবদান রয়েছে। 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, 4,000 টাকা ব্যাংক ক্যাশব্যাক, ও 6,000 টাকা এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে 11,000 টাকা সস্তা হয়েছে। এছাড়াও, যোগ্য ডিভাইসের সঙ্গে এক্সচেঞ্জ করলে 36,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ভ্যালু পাওয়া যেতে পারে। অর্থাৎ 47,000 টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ।
  • iPhone 16 পাওয়া যাচ্ছে 36,000 টাকার কমে, iPhone 17, ম্যাকবুকে বাম্পার ছাড়, Chroma Apple সেলে মহা সুযোগ
    ক্রোমা এভরিথিং অ্যাপল সেলে iPhone 16-এর দাম সাময়িকভাবে কমে 63,490 টাকা হয়েছে, যা লিস্টিং প্রাইসের থেকে 6,410 টাকা কম। ক্রোমা 1,500 টাকা মূল্যের কুপন ডিসকাউন্ট অফার করছে। সাথে 6,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। পুরনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করলে 16,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হচ্ছে। এছাড়াও, Tata Neu-তে Neu কয়েনের মাধ্যমে 3,999 টাকা সাশ্রয় করা যাবে। সমস্ত অফার যোগ করে iPhone 16-এর 128 জিবি স্টোরেজের দাম 35,991 টাকায় নেমে আসবে।
  • Apple: আয়ে নতুন রেকর্ড, ভারত এখন অ্যাপলের গ্রোথ ইঞ্জিন, লাফিয়ে বাড়ছে আইফোন ইউজারের সংখ্যা
    আমেরিকায় অর্থবর্ষ শুরু হয় অক্টোবর থেকে। অক্টোবর থেকে ডিসেম্বর সংস্থার আয়ের অঙ্ক 143.7 বিলিয়ন ডলার। বিপুল আয়ের পিছনে মূল চালিকশক্তি হল আইফোন, যা বিক্রি করে অ্যাপলের ঘরে এসেছে 85.3 বিলিয়ন ডলার। পণ্য পরিষেবা বাবদ আয় হয়েছে 30 বিলিয়ন ডলারের বেশি, যা সংস্থার ইতিহাসে সর্বকালীন রেকর্ড। 2025 সালে বিশ্বজুড়ে 2.35 বিলিয়ন অ্যাপল ডিভাইস সক্রিয় ছিল৷ 2024 সালে সংখ্যাটা ছিল 2.2 বিলিয়ন। গত দু'বছরে 150 মিলিয়ন নয়া ডিভাইস যুক্ত হয়েছে।
  • iPad Pro M5: অতুলনীয় স্পিড ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে সর্বাধুনিক আইপ্যাড লঞ্চ করল Apple
    Apple iPad Pro M5 গ্রাফিক্স ডিজাইন, 3D রেন্ডারিং, ভিডিও এডিটিং, ও অন-ডিভাইস জেনারেটিভ AI বিষয়ক জটিল কাজ আরও দক্ষ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সাহায্য করবে। ট্যাবে নতুন 10-কোর জিপিইউ এবং 16-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে, যা অন-ডিভাইস AI এফিশিয়েন্সি উন্নত করে।
  • আইফোনের পর চমক আইপ্যাডেও, ট্যাবের জন্য iPadOS 26 সফটওয়্যার আনল Apple
    সোমবার অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স বা WWDC 2025-এ iPadOS 26 ঘোষণা হয়েছে। নতুন উইন্ডোইং সিস্টেম, অডিও ইনপুট সিলেকশন, উইন্ডো টাইলিং, নতুন মেনু বার, এবং নতুন প্রিভিউ অ্যাপের মতো ফিচার্স এসেছে।
  • 2025 সালের প্রথম দিকে আসতে চলেছে iphone SE 4, সাথে আসতে চলেছে ipad Air এবং আরও অনেক কিছু
    বহু আলোচিত অ্যাপেল কোম্পানীর iPhone SE 4 ফোনটি 2025 সালে লঞ্চ করা হতে পারে। তবে বর্তমানে এটির কোনো অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়নি। নতুন iPhone মডেলটি সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে উপলব্ধ হতে চলেছে। এটিতে ফেস আইডি ব্যবহার করার কথা বলা হয়েছে। এছাড়াও এটিতে অ্যাপেলের Apple Inteligencee বৈশিষ্ট্য যুক্ত করা হবে
  • 4.7 ইঞ্চি ডিসপ্লের iPhone সহ শীঘ্রই এই প্রোডাক্টগুলি নিয়ে আসছে Apple
    Apple বিশ্লেষক মিং-চি- কুও কোম্পানির লগ্নিকারিদের একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠি থেকে জানা গিয়েছে চলতি বছর তুলনামূলক কম দামের iPhone লঞ্চ করবে কুপার্টিনোর কোম্পানিটি।
  • চলতি মাসে এই প্রোডাক্টগুলি লঞ্চ করবে Apple
    30 অক্টোবর নিউ ইয়র্কে এই প্রোডাক্টগুলি লঞ্চ হবে। নতুন 16 ইঞ্চি MacBook Pro মডেলে নতুন ডিজাইনের কি-বোর্ড ব্যবহার হবে।

Apple Ipad - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »