Tablets

Tablets - ख़बरें

  • Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
    Samsung Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সক্ষম ট্যাবলেট। এতে অসাধারণ পারফরম্যান্স, Galaxy AI ফিচার্স, ও লং-লাস্টিং ব্যাটারি মিলবে বলে জানানো হয়েছে। Samsung Galaxy Tab S12 সিরিজে উন্নত ভেপার চেম্বার কুলিং, MediaTek Dimensity 9500 প্রসেসর, ও ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে৷ ট্যাবগুলি কোয়াড স্পিকার, IP68 রেটিং, ও স্টাইলাস পেনের সঙ্গে এসেছে। Galaxy Tab S12 Ultra বড় 11,600mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এটিও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Samsung Galaxy Tab S12 সিরিজের দাম 1,29,999 টাকা থেকে শুরু।
  • 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
    একটি ডিল অ্যাকাউন্টের পোস্ট অনুসারে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Apple iPad Air M4 মডেলে একটি বিশেষ অফারের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে 128 জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমিয়ে "6_, _ _ _ টাকা" রাখা হবে বলে দেখানো হয়েছে। মনে করা হচ্ছে, ট্যাবলেটের দাম 69,900 টাকা বা তার থেকেও কম হতে পারে। এটি 20,000 টাকা ডিসকাউন্টে মিলবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল আইপ্যাডের এই মডেল। তখন দাম ছিল 64,900 টাকা। তবে জুনের শেষে দাম বাড়িয়ে 89,900 টাকা করেছিল কোম্পানি।
  • Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
    Samsung Galaxy Tab S10+ ট্যাবলেটের Wi-Fi এবং 5G উভয় ভ্যারিয়েন্টে ফেস্টিভ অফার পাওয়া যাচ্ছে। ক্রেতারা সরাসরি ডিসকাউন্ট এবং নো-কস্ট EMI-এর সুবিধা নিতে পারবে। ডিভাইসটি 12 মাস পর্যন্ত মাসিক কিস্তির বিকল্পে কেনা যাবে। এই ফ্ল্যাগশিপ ট্যাবলেটে স্টাইলাস পেন সাপোর্ট, 12.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 10,090mAh ব্যাটারি, MediaTek Dimenity 9300+ প্রসেসর, IP68 রেটিং, ও Galaxy AI ফিচার্স রয়েছে।
  • নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
    Moto Pad 70 Groove ভারতে 36,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি নয়টি JBL Pro স্পিকার সিস্টেমের সঙ্গে এসেছে। কোম্পানি আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির ব্যবহার করেছে। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে সরাসরি স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক চালানো যাবে। ট্যাবলেটে Dimensity 7400 প্রসেসর, Dolby Vision ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, এবং 13MP রিয়ার ক্যামেরা আছে।
  • iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
    iPad Mini মডেলে বড় পরিবর্তন আসছে। Apple প্রায় পাঁচ বছরের মধ্যে তাদের ট্যাবে সবচেয়ে বড় আপগ্রেড যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। নতুন রিপোর্ট বলছে, iPad Mini প্রথমবার OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে। বর্তমান LCD স্ক্রিনের তুলনায় OLED প্যানেল আরও উন্নত পিকচার কোয়ালিটি অফার করবে। আইপ্যাড মিনির স্ক্রিনে উজ্জ্বল ও জীবন্ত ছবি, গভীর কালো রঙ, এবং উন্নত কনট্রাস্ট দেখা যাবে। নতুন আইপ্যাড মিনি অক্টোবর মাস থেকেই বাজারে পাওয়া যেতে পারে।
  • OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
    OnePlus Pad Lite এবং Pad Go 2 ট্যাবের দাম ভারতে বেড়েছে। 1,000 টাকা মূল্যবৃদ্ধির পর Pad Lite মডেলের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের নতুন দাম 19,999 টাকা হয়েছে, যা আগে 18,999 টাকা ছিল। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ কিনতে 22,999 টাকা খরচ হবে। পূর্বে ট্যাবের দাম ছিল 20,999 টাকা। অর্থাৎ, দাম 2,000 টাকা বেড়েছে। One Pad Go 2 ট্যাবের তিনটি ভ্যারিয়েন্টের দাম 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। এখন দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে।
  • Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
    Vivo Pad 5c চীনে 2,699 ইউয়ানে (প্রায় 38,000 টাকা) লঞ্চ হয়েছে। এই ট্যাবের চার মুখ্য আকর্ষণ হল 144Hz রিফ্রেশ রেটযুক্ত 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3 প্রসেসর, 10,000mAh ব্যাটারি, এবং কোয়াড স্পিকার সেটআপ। এছাড়াও, 3D কুলিং সিস্টেম, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, ও Origin OS 6 কাস্টম-স্কিন রয়েছে।
  • Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
    Lenovo Tab Plus Gen 2 ভারতে 35,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি আদতে ট্যাব হলেও, অডিও সিস্টেম হিসেবে ব্যবহার করা যাবে। এটি নয়টি JBL-টিউনড স্পিকারের সঙ্গে এসেছে। Lenovo আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির সাহায্য নিয়েছে। ট্যাবটি 360 ডিগ্রি রোটেটিং ফোল্ডিং স্ট্যান্ডের সঙ্গে যুক্ত। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে ব্যবহারকারীরা সরাসরি স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক চালাতে পারবেন। ট্যাবলেটে Dimensity 7400 প্রসেসর, Dolby Vision ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও 13MP ক্যামেরা আছে।
  • iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
    iQOO Pad 5c চীনে 2,699 ইউয়ানে (প্রায় 38,000 টাকা) লঞ্চ হয়েছে। বেস ভার্সনে 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। ট্যাবে শক্তিশালী Snapdragon 8s Gen 3 প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, ও 10,000mAh ব্যাটারি রয়েছে। অন্যান্য ফিচার্সের মধ্যে মিলবে 144Hz রিফ্রেশ রেট, 3D কুলিং সিস্টেম, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, ও কোয়াড স্পিকার সেটআপ।
  • Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
    Moto Pad 70 Pro ভারতে 36,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি মধ্যবিত্তের বাজেটে হাই-পারফরম্যান্স ও ফ্ল্যাগশিপ ফিচার্স অফার করবে। ট্যাবটি Snapdragon 8s Gen 4 প্রসেসর, 10,200mAh ব্যাটারি, এবং 13 ইঞ্চির Dolby Vision ডিসপ্লের সঙ্গে এসেছে। এতে 13MP রিয়ার ক্যামেরা, কোয়াড JBL স্পিকার, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • Moto Pad 70 Pro ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
    Moto Pad 70 Pro পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এতে ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 4 প্রসেসর ও পাওয়ারফুল 10,200mAh ব্যাটারি আছে। এতে 13 ইঞ্চির 3.5K রেজোলিউশন ডিসপ্লে, Dolby Atmos সাউন্ড, কোয়াড JBL স্পিকার, Moto Pen Pro স্টাইলাস, এবং 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা মিলবে।
  • OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
    OnePlus Pad 3 Pro-এর দাম চীনে 4,399 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 61,500 টাকার সমান।ট্যাবে 144Hz ডিসপ্লে, 13,380mAh ব্যাটারি, একাধিক AI প্রোডাক্টিভিটি টুলস, 13MP রিয়ার ক্যামেরা, 67W ফাস্ট চার্জিং, ও PC স্তরের কানেক্টিভিটি ফিচার্স রয়েছে।
  • ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
    নতুন লঞ্চ করা Lenovo Tab Plus Gen 2 ট্যাবকে পোর্টেবল অডিও সিস্টেমও বলা যায়। কারণ ডিভাইসটি নয়টি JBL-টিউনড স্পিকারের সঙ্গে এসেছে। এটি আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির মাধ্যমে টিউন করা হয়েছে। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে ট্যাবটি ব্লুটুথ স্পিকারের মতো কাজ করতে পারবে। ব্যবহারকারীরা সরাসরি তাদের স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক চালাতে পারবেন। ট্যাবে 10,200mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • শুধু iPhone নয়, Mac ও iPad-ও পাচ্ছে AI-এর ছোঁয়া, কী কী বদল আনল Apple
    Apple দাবি করছে, macOS 27 Golden Gate ও iPadOS 27 আপডেট ইনডেস্কিং সিস্টেমকে নতুনভাবে তৈরি করেছে। ফলে সম্প্রতি ডাউনলোড করা ফাইল, ইমেইল অ্যাটাচমেন্ট বা ফটো লাইব্রেরির মধ্যে লুকিয়ে থাকা কোনও নির্দিষ্ট ছবি খুঁজতে সমস্যা হবে না। নতুন কনটেন্ট সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে ও সার্চ রেজাল্টে দ্রুত দেখা যাবে।
  • Oppo Pad 6: 12.1 ইঞ্চি ডিসপ্লে, ছয়টি স্পিকার, ও 10,420mAh ব্যাটারির সঙ্গে নতুন ট্যাব আনল Oppo
    Oppo Pad 6 একঝাঁক ফিচার্সের সঙ্গে এসেছে। চীনে দাম 3,499 ইউয়ান (8 জিবি + 256 জিবি) থেকে দাম শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় 49,000 টাকার সমান। ট্যাবলেটে Dimensity 9500s প্রসেসর, 10,420mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, ছয়টি স্পিকার, 8 মেগাপিক্সেল ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা, 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ও 16 জিবি পর্যন্ত র‍্যাম কনফিগারেশন আছে।

Tablets - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »