Vivo Mobiles

Vivo Mobiles - ख़बरें

  • Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
    Vivo T5 Lite 5G ভারতে 19,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেল 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। এই ফোনে 6,500mAh ব্যাটারি, 44W ফ্ল্যাশচার্জ, এবং 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। Vivo T5 Lite 5G-এ 12 জিবি ডাইনামিক র‍্যাম, SGS ফাইভ-স্টার ও মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, 120Hz ডিসপ্লে, ও IP65 ওয়াটার প্রটেকশন রেটিং পাওয়া যাবে।
  • 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
    2026 সালের Q2 স্মার্টফোন মার্কেটের জন্য 2013 সালের পর সবচেয়ে দুর্বল ত্রৈমাসিক। এই সময়ের মধ্যে বিক্রি 11 শতাংশ হ্রাস পেয়েছে। নিম্ন চাহিদার অন্যতম কারণ RAM ও NAND ফ্ল্যাশ মেমোরি চিপের ঘাটতি, যা স্মার্টফোন-সহ সমস্ত ধরনের বৈদ্যুতিন ডিভাইসের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে। বেশি দাম দিয়ে চিপ কিনতে বাধ্য হচ্ছে স্মার্টফোন নির্মাতারা। এর ফলে উৎপাদন খরচ বেড়েই চলেছে৷ এই অতিরিক্ত খরচ সামাল দিতে Apple বাদে সমস্ত ব্র্যান্ড স্মার্টফোনের দাম বাড়াতে বাধ্য হয়েছে, যা এখন বিক্রির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই কঠিন পরিস্থিতির মাঝেও Apple-কে সরিয়ে বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে অবস্থান পুররুদ্ধার করেছে Samsung।
  • Vivo Y05e চুপিসারে কম দামে লঞ্চ হল, আমজনতার জন্য বাজেট ফোন, ফিচার্স দেখে নিন
    Vivo Y05e ভোডাকম দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। স্মার্টফোনের দাম 2,499 রান্ড (প্রায় 14,500 টাকা), যা 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অফার করে। Vivo Y05e এইচডি+ ডিসপ্লে, Unisoc প্রসেসর, ও 8 জিবি পর্যন্ত র‍্যামের সঙ্গে এসেছে। এই ফোনে IP64 রেটিং, 5,150mAh ব্যাটারি, 3.5 মিমি অডিও জ্যাক, ও মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স ফিচার আছে।
  • Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি
    Vivo T5 Lite 5G জুলাই 16 ভারতে আসছে। ফোনটি ফ্লিপকার্টে দুপুর বারোটার সময় লঞ্চ হবে। এটি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 6,500mAh ব্যাটারি পেয়েছে। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এতে LED ফ্ল্যাশ ও LED রিং লাইট আছে। ফোনে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে বলে অনুমান করা হচ্ছে। কোম্পানি ফোনটির সম্পর্কে আরও তথ্য আগামীকাল (জুলাই 11) প্রকাশ করবে।
  • Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই
    Vivo T5 Lite 5G স্মার্টফোনের লঞ্চ ভারতে কনফার্মড হল। ভিভোর নয়া ফোনের একটি মাইক্রোসাইট Flipkart প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। অর্থাৎ, এটি ওই ই-কমার্স সাইটে কেনার জন্য উপলব্ধ হবে। হ্যান্ডসেটে 6,500mAh ব্যাটারি ব্যবহার করা হবে, যা 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং করবে৷ ফোনটি ফ্ল্যাট রিয়ার প্যানেল দিয়ে সজ্জিত। এর উপর দুটি ব্যাক ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। আগে ফাঁস হওয়া তথ্য অনুসারে, Vivo T5 Lite 5G Dimensity 6300 অথবা Dimensity 6400 চিপসেটে রান করবে।
  • Vivo Y500 বিরাট 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, গুচ্ছের AI ফিচার্স রয়েছে
    Vivo Y500 গত বছর সেপ্টেম্বরে চীনে লঞ্চ হয়েছিল৷ ফোনটি এখন ভিন্ন হার্ডওয়্যারের পাকিস্তানে উপলব্ধ। এতে 8,100mAh ব্লুভোল্ট ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং,50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও Unisoc T7300 চিপসেট আছে। এছাড়াও, ফোনে 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, 6.83 ইঞ্চি আইকেয়ার অ্যামোলেড ডিসপ্লে, ও 32MP সেলফি ক্যামেরা মিলবে।
  • Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
    Vivo Y6a চীনে লঞ্চ হয়েছে। । সেখানে দাম 1,999 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকা। এটি 120Hz ডিসপ্লে, Snapdragon 4 Gen 2 প্রসেসর, 7,200mAh ব্যাটারি, 50MP রিয়ার ক্যামেরা, 44W ফাস্ট চার্জিং, ও Android 16 বেসড OriginOS 6 কাস্টম স্কিনের সঙ্গে এসেছে।
  • Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
    Vivo X Fold 6 চীনে 7,999 ইউয়ানে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,11,000 টাকা। এতে 8.01 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে, দু'টি 20MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি, Dimensity 9500 Super Edition প্রসেসর, ও 200MP ট্রিপল ক্যামেরা আছে। এটি প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, যার সাথে টেলিকনভার্টার (অতিরিক্ত লেন্স) জুড়ে নেওয়া যাবে। ফলে মুঠোফোনেই অনেক দূরের বন্যপ্রাণী বা প্রাকৃতিক সৌন্দর্য ফ্রেমবন্দি করতে পারবেন।
  • Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
    Vivo Y6e 5G স্মার্টফোনের সামনে ও পিছনে যথাক্রমে 13MP ও 5MP ক্যামেরা আছে।
  • Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
    Vivo T5 Lite 5G ভারতে 6 জিবি পর্যন্ত র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। এটি টোয়াইলাইট শ্যাডো এবং ওয়েভ ব্লু রঙে বিক্রি হবে। ফোনে 120Hz ডিসপ্লে, 6,500mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, IP65 রেটিং, এবং 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট থাকবে।
  • 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
    Vivo X Fold 6 চীনে জুন 26 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে।দুর্ধর্ষ ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসছে, যা এখনও পর্যন্ত ফোল্ডেবল স্মার্টফোনে দেখা সেরা ক্যামেরা সেটআপ হতে পারে। ভিতরে 8.02 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে থাকবে। এর পিছনের প্যানেলে 200 মেগাপিক্সেল সেন্সর-সহ চারটি রিয়ার ক্যামেরা থাকবে। এটি বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন, যেখানে Zeiss APO সার্টিফায়েড পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা মিলবে। ফোনটি Dimensity 9500 Super Edition প্রসেসরে চলবে।
  • Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
    Vivo X Fold 6-এর 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরায় 1/1.4 ইঞ্চি সেন্সর ব্যবহার করা হবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.88 অ্যাপারচার থাকবে। এতে 50 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা মিলবে। এটি বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন হতে পারে, যেখানে Zeiss APO সার্টিফায়েড পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। কোম্পানি এই পেরিস্কোপ ক্যামেরার জন্য Sony LYT-602 সেন্সর ব্যবহার করতে পারে।
  • Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
    Vivo V70 Lite 5G পূর্বসূরী V60 Lite-এর ফর্মুলা অনুসরণ করে এসেছে। কিন্তু এতে আরও পাওয়ারফুল প্রসেসর এবং উজ্জ্বল AMOLED ডিসপ্লে আছে। এটি 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, 90W ফ্ল্যাশচার্জ, ও IP65 রেটিং অফার করে। দাম 1,099 দিরহাম থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,550 টাকা।
  • Xiaomi 17T নাকি Vivo X200T? একই দামে কোন ফোন সেরা, কার ক্যামেরা ভাল, জেনে নিন
    Xiaomi 17T-এর ক্যামেরায় সিগনেচার Leica টিউনিং রয়েছে, যা ছবির অথেন্টিক কালার তুলে ধরবে। Vivo X200T ফোনে Zeiss-এর তৈরি ইমেজিং সিস্টেম আছে। তবে 120x ডিজিটাল জুম ও 5x অপটিক্যাল জুম থাকার কারণে Xiaomi 17T দূরের ছবি আরও স্পষ্টভাবে তুলতে সক্ষম। অন্য দিকে, Vivo X200T সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দুর্ধর্ষ পোট্রেট শট নিতে পারে। 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা শাওমির ফোনের 12 মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় অনেক এগিয়ে। ক্যামেরার ক্ষেত্রে দুই ফোনেরই সেয়ানে সেয়ানে টক্কর। তবে কী ধরনের ছবি তুলতে পছন্দ করেন, তার উপরেই ফোন নির্বাচন নির্ভর করছে।
  • Vivo Y500 লিস্টেড হল Bluetooth SIG ডেটাবেসে, 8,200mAh ব্যাটারি-সহ শীঘ্রই গ্লোবাল লঞ্চ
    Vivo Y500 খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। এটি Bluetooth SIG সার্টিফিকেশন ডেটাবেসে লিস্টেড হয়েছে। V2627, V2634, ও V2635 মডেল নম্বরের সাথে ফোনটির তিনটি আলাদা গ্লোবাল ভ্যারিয়েন্ট স্পট করা গিয়েছে। ভিন্ন মডেল নম্বর থাকলেও প্রতিটি মডেলই Vivo Y500 ব্র্যান্ডিংয়ের অধীনে লিস্টেড হয়েছে। Vivo Y500 গত বছর সেপ্টেম্বরে 8,200mAh ব্যাটারির সাথে চীনে লঞ্চ হয়ে সাড়া ফেলে দিয়েছিল।

Vivo Mobiles - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »