India Launch

India Launch - ख़बरें

  • 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
    2027 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতে Xiaomi 18 Pro এবং নতুন Redmi Note 17 Aura মডেল লঞ্চ হতে পারে। আগামী বছরের মার্চ বা এপ্রিলে Xiaomi 18T বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে। Xiaomi 18 Pro স্মার্টফোনটির দাম প্রায় 1.5 লক্ষ টাকা রাখা হতে পারে। অর্থাৎ শাওমির ফ্ল্যাগশিপ Pro মডেল Samsung Galaxy S26 Ultra, Apple iPhone 18 Pro, Oppo Find X10, ও Vivo X500 Pro-এর মতো প্রিমিয়াম ফোনগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।
  • iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
    আইকুর একটি স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) ওয়েবসাইটে I2606 মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। এই মডেল নম্বরটি আসলে আসন্ন iQOO 16R ফোনের। পূর্বে স্মার্টফোনটি একই মডেল নম্বরের সঙ্গে মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছিল। ডিভাইসটি ভারতে iQOO 16R নামে বিক্রি হলেও, চীন ও গ্লোবাল মার্কেটে iQOO 16s হিসেবে রিলিজ হওয়ার সম্ভাবনা।
  • Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
    Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে আসছে। ভিভো বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। চীনের মার্কেটের মতো এই লাইনআপের অধীনে Vivo X500, Vivo X500 Pro, এবং Vivo X500 Pro Max ভারতে উপলব্ধ হবে। ওই দিন ফোনগুলির পাশাপাশি Vivo Watch GT2, Vivo Zeiss টেলিফটো এক্সটেন্ডার Gen 2 Ultra (400 মিমি) ও টেলিফটো এক্সটেন্ডার Gen 2 (200 মিমি) ভারতে আসবে। ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে X500 Pro, এবং Vivo X500 Pro Max-এর ক্যামেরা ডিটেলস প্রকাশ হয়েছে।
  • ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
    Vivo X500 সিরিজ ভারতে লঞ্চ হবে আগামী নভেম্বর 26। Vivo X500, X500 Pro, এবং X500 Pro Max-এর বিক্রি ডিসেম্বর 2 থেকে শুরু হতে পারে। প্রতিটি ফোনে Zeiss-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। Vivo একই দিনে আরও দুটি প্রোডাক্ট আনবে: Vivo Watch GT2 এবং Zeiss টেলিফটো এক্সটেন্ডার জেন 2।
  • Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
    স্যামসংয়ের একটি স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস ওয়েবসাইটে SM-S956B/DS মডেল নম্বরের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। মডেল নম্বরটি আসলে আপকামিং Samsung Galaxy S27+ ফোনের বলে দাবি করা হয়েছে। বিআইএস থেকে ফোনটির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে এটি 2027 সালের শুরুর দিকে বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। Galaxy S26 সিরিজ বাজারে এসেছিল গত ফেব্রুয়ারিতে। পূর্বসূরি Galaxy S27 লাইনআপ আগামী বছর একই সময়ে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
  • Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
    রিপোর্ট অনুসারে, Xiaomi 18 Pro ডিসেম্বর ভারতে আসতে পারে। তিন বছর পর শাওমির ফ্ল্যাগশিপ প্রো মডেল ভারতে পাওয়া যাবে। শেষবারের মতো 2023 সালে ভারতে লঞ্চ হয়েছিল Xiaomi 13 Pro। তারপর থেকে এ দেশে শুধুমাত্র কেবল স্ট্যান্ডার্ড ও সবচেয়ে প্রিমিয়াম Ultra মডেল লঞ্চ করেছে সংস্থা। অন্য দিকে, Xiaomi 18T ভারতে নিয়ে আসার প্রস্তুতি শুরু হচ্ছে বলে দাবি করা হয়েছে। এটি Dimensity 8000 সিরিজের চিপসেট Leica-টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ও LTPS OLED ডিসপ্লে থাকতে পারে।
  • লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
    Vivo V80 FE প্রথমবার গিকবেঞ্চে দেখা গিয়েছে। এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও পারফরম্যান্স সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, Vivo V80 ভারতীয় ভ্যারিয়েন্টে MediaTek MT6878 চিপসেট থাকবে, যা আসলে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর।হ্যান্ডসেটে 7.31 জিবি র‍্যাম দেখা গিয়েছে। এটি 8 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হতে পারে। পারফরম্যান্স নিয়ে বললে, ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 911 ও 3,041 পয়েন্ট স্কোর করতে পেরেছে। ডিভাইসটি Android 17 অপারেটিং সিস্টেমে চলবে বলে লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে।
  • জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
    এক্সের একটি পোস্টে টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, OnePlus 16 ভারতে লঞ্চ করার বিষয়ে মুম্বইয়ে বৈঠক করেছে ওয়ানপ্লাস ইন্ডিয়া। তাঁর আরও দাবি, অভ্যন্তরীণ স্তরে ফোনটির পরীক্ষা চলছে। প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতের স্মার্টফোন মার্কেটে কেমন পারফর্ম করছে, তার উপর ভিত্তি করে OnePlus 16-এর ভারতে লঞ্চের বিষয়টি মূল্যায়ন করছে সংস্থা।
  • Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
    এক্সের একটি পোস্টের মাধ্যমে ভারতে Vivo X500 সিরিজের লঞ্চ কনফার্ম করেছে কোম্পানি। শুধু ফোন নয়, 400 মিমি Zeiss টেলিফটো এক্সটেন্ডার ও একটি স্মার্টওয়াচও আসবে। ভিভোর ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং অ্যামাজনে ডিভাইসগুলির জন্য একটি আলাদা মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেপ্টেম্বর মাসে চীনে লঞ্চ হওয়া Vivo X500, X500 Pro, এবং X500 Pro Max, তিনটি ফোনই ভারতে আসবে বলে আশা করা হচ্ছে।
  • BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
    BGMI Air ডিসেম্বর 10 লঞ্চ হবে ভারতে। Google Play Store-এ অনলাইন গেমটির প্রি-রেজিস্ট্রেশনের সংখ্যা 1.4 কোটির গন্ডি ছাড়িয়েছে। নভেম্বর 20 থেকে নভেম্বর 24 মুম্বই, দিল্লি, এবং কলকাতায় ক্লোজড বিটা টেস্টিং চলবে। সেখানে নির্বাচিত প্লেয়াররা আগেভাগে গেমটি খেলার সুযোগ পাবে এবং পাবলিজ রিলিজের আগে ফিডব্যাক দিতে পারবে। প্রথম ম্যাচ খেলার আগে অতিরিক্ত কোনও প্যাকেজ ডাউনলোড করতে হবে না। BGMI Air আগেকার অ্যাকাউন্ট ব্যবহার করেই খেলা যাবে।
  • Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
    Karbonn Rebel ও Rebel Pro ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে অফারে Rebel মডেল 11,999 টাকায় কেনা যাবে। অন্য দিকে, Rebel Pro পাওয়া যাবে 12,499 টাকায়। আবার দুই ফোনে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। ফলে দাম যথাক্রমে 10,999 টাকা এবং 11,499 টাকায় নেমে আসবে। ফোনগুলি MediaTek Helio G81 প্রসেসর, 64 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, IP64 রেটিং, 7,000mAh পর্যন্ত ক্ষমতার ব্যাটারি, এবং সর্বোচ্চ 120 হার্টজ ডিসপ্লের সঙ্গে এসেছে। দুই ফোনই পিওর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনে আগে থেকে কোনও থার্ড পার্টি অ্যাপ থাকবে না।
  • Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
    Karbonn Rebel 5G এবং Karbonn Rebel Pro 5G-র ডিজাইন, স্পেসিফিকেশন, ও বেশ কিছু ফিচার্স প্রকাশ হয়েছে। দুই ফোনে যথাক্রমে 7,000mAh ও 6,000mAh ব্যাটারি থাকবে। নতুন ফোনগুলি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। এতে কোনও ব্লোটওয়্যার থাকবে না।
  • iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
    টিপস্টার অভিষেক যাদবের দাবি, iQOO 16 ভারতে ডিসেম্বর 15 থেকে ডিসেম্বর 17 তারিখের মধ্যে লঞ্চ হতে পারে। পূর্বে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে ফোনের লঞ্চ কনফার্ম করেছিল সংস্থা। আইকু আরও জানিয়েছিল, ফোনটির ভারতীয় সংস্করণ চীনা ভ্যারিয়েন্টের মতো Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে চলবে। এছাড়াও, iQOO 16 হবে ভারতে ব্র্যান্ডের প্রথম ফোন, যেখানে শুরু থেকেই Android 17 ভিত্তিক Origin OS 7 কাস্টম স্কিন থাকবে।
  • Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
    Apple তাদের বহু প্রতীক্ষিত টাচস্ক্রিন MacBook Pro লঞ্চ করেছে। দাম 3,49,000 টাকা থেকে শুরু। ল্যাপটপ 14 ইঞ্চি ও 16 ইঞ্চি ROLED XDR OLED স্ক্রিন অপশনে এসেছে। ডিভাইসটি M5 Pro বা M5 Max চিপসেট ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নেওয়া যাবে। Apple দাবি করছে, টাচস্ক্রিন MacBook Pro ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত ভারী কাজ সহজেই করতে পারবে। এতে মেগাপিক্সেল ওয়েবক্যাম, 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, ছ'টি হাই-ফিডেলিটি স্পিকার, macOS 27 Golden Gate অপারেটিং সিস্টেম, এবং ডাইনামিক আইল্যান্ড রয়েছে।
  • Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
    Motorola Signature 27 ভারতে আসতে আর বেশি দেরি নেই। মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এ দেশে লঞ্চ হচ্ছে আগামী নভেম্বরে। ভারতে মোটোরোলার ওয়েবসাইটে সিগনেচার 27-এর জন্য একটি আলাদা প্রোডাক্ট পেজ চালু হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত স্মার্টফোন। এতে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর থাকবে। এটি প্রথম ফোন, যেখানে Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি সাউন্ড সিস্টেম রয়েছে। ফোনের পিছনে চারটি ক্যামেরা মিলবে। যার মধ্যে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। এটি 100x ডিজিটাল জুম অফার করবে৷ হ্যান্ডসেটে Sony LYTIA সেন্সর-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে।

India Launch - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »