Pcs

Pcs - ख़बरें

  • বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
    বর্ষাকাল স্মার্টফোন, ল্যাপটপ, এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের জন্য মোটেও নিরাপদ নয়। অফিস বা বাইরে বেরোনোর সময় হঠাৎ চলে আসা বৃষ্টিতে স্মার্টফোন ভিজে যেতে পারে। আবার এই সময় বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতা ধীরে ধীরে ল্যাপটপ, ক্যামেরা, ও ইয়ারবাড-সহ বিভিন্ন বৈদ্যুতিন ডিভাইসের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়াও, ঘনঘন লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামা গ্যাজেটের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। তবে সুখবর হল বর্ষার মরসুমে গ্যাজেট সুরক্ষিত রাখতে বেশি টাকা খরচের প্রয়োজন নেই। কম দামের এই পাঁচ অ্যাক্সেসরিজই জলের ক্ষতি, আর্দ্রতার প্রভাব, ও বিদ্যুতের সার্জ থেকে সুরক্ষা প্রদান করতে সক্ষম।
  • Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
    Apple India-র অফিসিয়াল ওয়েবসাইট MacBook Neo, MacBook Air, MacBook Pro, Mac Studio, ও নির্বাচিত Mac মডেলে সর্বোচ্চ 15,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে। Appe ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার করছে। গ্রাহকরা কেনাকাটার সঙ্গে 3 মাসের Apple TV+ ও Apple Arcade বিনামূল্যে পাবেন।
  • iPhone 18 আসার আগেই বড় তথ্য ফাঁস, সমস্ত Mac মডেল আপডেট করবে Apple
    Apple আগামী বছরের মধ্যে তাদের বিক্রি করা প্রতিটি Mac মডেল আপডেট করার প্রস্তুতি নিচ্ছে। রিফ্রেশ সাইকেল এই বছর থেকেই শুরু হয়ে যেতে পারে। প্রথম ধাপে 14 ইঞ্চির আপডেটেড MacBook Pro ল্যাপটপ এবং নয়া iMac বাজারে আসতে পারে। এছাড়াও, নতুন ডিজাইনের MacBook Pro, রিফ্রেশড MacBook Air, উন্নত Mac Mini, ও Mac Studio ডেস্কটপ লঞ্চ করতে পারে কোম্পানি।
  • Nvidia GeForce Now: এবার সাধারণ PC, ফোন বা টিভিতেই খেলা যাবে হাই-এন্ড গেম, ভারতে চালু হল নতুন পরিষেবা
    এনভিডিয়া জিফোর্স নাও পরিষেবার মাধ্যমে উইন্ডোজ ল্যাপটপ, স্মার্ট টিভি, ম্যাক, ফোন বা গেমিং কনসোল, যে কোনও সমর্থিত ডিভাইস থেকে উচ্চমানের গেম খেলার মজা পাওয়া যাবে। Performace প্ল্যানের জন্য মাসে 999 টাকা খরচ করতে হবে। Ultimate প্ল্যানের মাসিক মূল্য 1,999 টাকা রাখা হয়েছে। এছাড়াও, দৈনিক ব্যবহারের জন্য ডে পাস-ও এনেছে সংস্থা। পারফরম্যান্স ডে পাস এবং আল্টিমেট ডে পাসের দাম যথাক্রমে 399 টাকা ও 799 টাকা রাখা হয়েছে। Performace প্ল্যানে সর্বোচ্চ 1440p রেজোলিউশন ও 60fps-এ ক্লাউড গেমিংয়ের সুবিধা মিলবে। একটানা 6 ঘন্টা পর্যন্ত গেম খেলা যাবে।
  • Amazon Prime Day 2026: HP, Dell, Lenovo-এর ল্যাপটপ হয়ে গেল সস্তা, প্রাইম ডে সেলে চমক অ্যামাজনের
    Amazon Prime Day 2026 সেলে Lenovo, Dell, HP, Acer, ও Asus-এর একাধিক ল্যাপটপে বিশেষ ছাড়। অফারের তালিকায় 50,000 টাকার নিচ থেকে 60,000 টাকা পর্যন্ত ল্যাপটপ রয়েছে। এক্সচেঞ্জ অফার, নো-কস্ট EMI, Amazon Pay ভিত্তিক অফার, ও কুপন ডিসকাউন্ট মিলিয়ে দাম আরও কমানো সম্ভব হবে।
  • Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
    Apple চলতি বছর আরও শক্তিশালী M5 Ultra প্রসেসর দ্বারা চালিত নতুন Mac Studio আনার প্ল্যান করছে। 2028 সালে ম্যাক স্টুডিও M7 Ultra চিপসেট দিয়ে আপগ্রেড করতে পারে কোম্পানি। Apple তাদের Mac Studio মডেলে বেশ কিছু অভ্যন্তরীণ পরিবর্তন আনতে পারে, যার মধ্যে অন্যতম হল হিট সিঙ্ক। সংস্থা ভবিষ্যতের জন্য ম্যাক স্টুডিওকে বেশি অন-ডিভাইস AI ওয়ার্কলোড নেওয়ার জন্য প্রস্তুত করছে। কুলিং সিস্টেমে আপগ্রেড এলে সেই কাজ অনেকটাই সহজ হয়ে উঠবে।
  • IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
    IBM দাবি করছে, সাব-1 ন্যানোমিটার ডিজাইনে নখের আকারের সমান একটি সিলিকন চিপে প্রায় 100 বিলিয়ন ট্রানজিস্টর যুক্ত করা সম্ভব হয়ে উঠবে। ফলে ভবিষ্যতে প্রসেসর আরও শক্তিশালী ও বিদ্যুৎ ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবে। এত ছোট চিপ তৈরির জন্য ন্যানোস্ট্যাক নামে এক নতুন আর্কিটেকচার ব্যবহার হয়েছে। এটি প্রচলিত সমতল (2D) বিন্যাসের পরিবর্তে ট্রানজিস্টরকে ত্রিমাত্রিকভাবে (3D) স্তরে স্তরে বসানো সম্ভব করেছে।
  • Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
    Apple-এর প্রোডাক্টের দাম ভারতে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল। MacBook, iPad, Apple TV, ডেস্কটপ Mac, ও HomePod-এর মতো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। 13 ইঞ্চির MacBook Air 4 M5 চিপ মডেলের দাম এখন 1,49,900 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে আগে দাম ছিল 1,19,900 টাকা। M5 Max ভ্যারিয়েন্টের দাম সর্বাধিক 1 লক্ষ টাকা বেড়েছে। CEO টিম কুক বলেছিলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে দাম অপরিবর্তিত রাখা আর সম্ভব নয়। তিনি এর পিছনে প্রধান কারণ হিসেবে বিশ্বজুড়ে মেমোরি চিপের ক্রমবর্ধমান দামের কথা উল্লেখ করেছিলেন।
  • OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
    OnePlus Pad 3 Pro-এর দাম চীনে 4,399 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 61,500 টাকার সমান।ট্যাবে 144Hz ডিসপ্লে, 13,380mAh ব্যাটারি, একাধিক AI প্রোডাক্টিভিটি টুলস, 13MP রিয়ার ক্যামেরা, 67W ফাস্ট চার্জিং, ও PC স্তরের কানেক্টিভিটি ফিচার্স রয়েছে।
  • শুধু iPhone নয়, Mac ও iPad-ও পাচ্ছে AI-এর ছোঁয়া, কী কী বদল আনল Apple
    Apple দাবি করছে, macOS 27 Golden Gate ও iPadOS 27 আপডেট ইনডেস্কিং সিস্টেমকে নতুনভাবে তৈরি করেছে। ফলে সম্প্রতি ডাউনলোড করা ফাইল, ইমেইল অ্যাটাচমেন্ট বা ফটো লাইব্রেরির মধ্যে লুকিয়ে থাকা কোনও নির্দিষ্ট ছবি খুঁজতে সমস্যা হবে না। নতুন কনটেন্ট সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে ও সার্চ রেজাল্টে দ্রুত দেখা যাবে।
  • Nvidia RTX Spark: উইন্ডোজ ল্যাপটপে মিলবে ম্যাকবুকের মতো স্পিড ও ব্যাটারি লাইফ, AI PC-র নতুন যুগ শুরু
    এনভিডিয়া আরটিএক্স স্পার্ক চিপে 20 কোরের Grace CPU ও Blackwell RTX GPU রয়েছে৷ এটি 1 পেটাফ্লপ AI পারফরম্যান্স প্রদান করতে সক্ষম৷ চিপটি 90 জিবি আকারের 3D দৃশ্য রেন্ডার করতে, 12K রেজোলিউশন ভিডিও এডিট করতে, ও 1440 পিক্সেল রেজোলিউশনে প্রতি সেকেন্ডে 100-এর বেশি ফ্রেম রেটে AAA গেম চালাতে সক্ষম। এতে RTX Ray Tracing, DLSS 4.5 আপস্কেলিং প্রযুক্তি, AI ওয়ার্কলোডের জন্য TensorRT, CUDA কোর-ভিত্তিক উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং, ও উন্নত রেন্ডারিংয়ের জন্য OptiX রয়েছে। ফলে ল্যাপটপ নির্মাতারা হালকা ও পাতলা ডিভাইসে শক্তিশালী AI এবং গ্রাফিক্স পারফরম্যান্স দিতে পারবে।
  • Googlebook: ল্যাপটপের দুনিয়ায় বিপ্লব, Google আনল AI চালিত গুগলবুক, চাপে উইন্ডোজ ও ম্যাকবুক
    প্রতিটি গুগলবুক ল্যাপটপে একটি বিশেষ গ্লোবার থাকবে। এটি আসলে ল্যাপটপের লিডের উপরে থাকা লাইট স্ট্রিপ, যেখানে গুগলের সিগনেচার রঙ দেখা যাবে। ডিভাইসসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ম্যাজিক পয়েন্টার। এতে Gemini আলাদা অ্যাপের মধ্যে রাখার বদলে সরাসরি কারসরের সঙ্গে যুক্ত করেছে কোম্পানি। কারসর সামান্য নাড়ালেই স্ক্রিনে জেমিনাই সক্রিয় হয়ে যাবে। স্ক্রিনে লেখা, ছবি বা ইমেইলে থাকা তারিখের দিকে কারসর পয়েন্ট করলে AI কনটেক্সট বুঝে প্রয়োজনীয় কাজের সাজেশন দেবে।
  • HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
    HP OmniPad 12 জুন থেকে Amazon, Reliance, HP অনলাইন স্টোর, ও অফলাইন স্টোরে বিক্রি হবে যাবে। ট্যাবটি ডিট্যাচেবল কীবোর্ডের সাথে এসেছে। অর্থাৎ কীবোর্ড খুলে সাধারণ ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে। আবার কীবোর্ড লাগিয়ে নিলে ছোট ল্যাপটপের মতো কাজ করতে পারবে।
  • OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
    OnePlus Pad 4-এর দাম ভারতে 59,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর পরিচালিত ট্যাবলেট। এতে 13.2 ইঞ্চি ডিসপ্লে, 13,380mAh ব্যাটারি VC কুলিং সিস্টেম, আট স্পিকার,একাধিক AI প্রোডাক্টিভিটি টুলস, ও PC স্তরের কানেক্টিভিটি ফিচার্স রয়েছে।
  • Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন
    বিছানার নরম গদি, তোষক বা বালিস ল্যাপটপের নিচের ভেন্টিলেশন বন্ধ করে দিতে পারে। ফলে ভেতরের গরম হাওয়া বাইরে বেরোতে বাধাপ্রাপ্ত হয়, যা ডিভাইসের দ্রুত ওভারহিট হওয়ার পিছনে বড় ভূমিকা নেয়। বিছানার উপর দীর্ঘক্ষণ এভাবে চলতে থাকলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে। অত্যাধিক গরম হলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা ব্যাটারি ফুলে যাওয়ার মতো ঘটনাও লক্ষ্য করা গিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ল্যাপটপে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

Pcs - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »