Turbo

Turbo - ख़बरें

  • Flipkart ও Amazon-এর পুজো সেলে 50,000 টাকার নিচে সেরা 5 স্মার্টফোন
    Amazon এবং Flipkart সেলে 50,000 টাকার নিচে অন্যতম সেরা স্মার্টফোন হল Samsung Galaxy S25 FE। এটি 46,999 টাকায় বিক্রি হচ্ছে। গেমিং স্মার্টফোন কিনতে চাইলে OnePlus Nord 6 এবং Redmi Turbo 5 দুর্দান্ত অপশন। ক্যামেরার জন্য Motorola Edge 70 Pro+ সেরা। Google Pixel 10a মডেলেও বাম্পার ডিসকাউন্ট।
  • গেম খেলতে ভালবাসেন? 50,000 টাকার মধ্যে সেরা 5 গেমিং স্মার্টফোন দেখে নিন
    এখন ভারতে 50,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর চালিত ফোন হল Poco X8 Pro Max। এটি MediaTek Dimensity 9500s চিপসেট ব্যবহার করে। দাম 42,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু। BGMI, Asphalt Legends, Real Racing, Standoff 2, Calll of Duty, ও Mobile Legends-এর মতো জনপ্রিয় গেম 120fps-এ খেলা যায়। ফোনে 5,800 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম ও 11,000 বর্গমিমি গ্রাফাইট লেয়ার এরিয়া রয়েছে। Redmi Turbo 5 পারফরম্যান্সের দিক থেকে 50,000 টাকার নিচে অন্যতম সেরা ফোন। এতে Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। দাম 41,999 টাকা থেকে স্টার্ট। OnePlus Nord 6 এই সেগমেন্টের একমাত্র ফোন যা BGMI ও CODM-এ 165FPS গেম প্লে অফার করে। iQOO Neo 10 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর ও সুপারকম্পিউটিং চিপ Q1 আছে। ডুয়াল চিপসেটের কারণে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
  • 40,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সেরা 5 গেমিং স্মার্টফোন, লিস্ট দেখুন
    40,000 টাকার নিচে Redmi Turbo 5 একটি দুর্দান্ত গেমিং ফোন। এটি MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দ্বারা চালিত। ফোনটি হাই ডিসপ্লে ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, স্টেবল ফ্রেম রেট, ও গেম HDR অফার করে। Oppo K13 Turbo Pro ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 চিপসেট ব্যবহার করে। এটি ভারতের প্রথম কুলিং ফ্যানযুক্ত ফোন। এতে অত্যাধুনিক অ্যাক্টিভ ও প্যাসিভ হিট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সেন্ট্রিফিউগাল ফ্যানটি 0.1 মিমি ব্লেড ব্যবহার করে এবং 18,000 আরপিএম গতিতে ঘোরে। কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার। দুই ফোনেই একাধিক গেম 120 FPS-এ খেলা যায়। Realme GT 7T মডেলের 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ 34,499 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটি ফ্ল্যাগশিপ Dimensity 8400 Max প্রসেসর দ্বারা চালিত। এতে বায়োনিক হিট সেন্সিং, গ্রাফিন কভার, 7,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং, এবং 7,700 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। এতে 20টির বেশি জনপ্রিয় মোবাইল গেম 120 FPS-এ খেলা যায়।
  • iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
    iQOO Z11xa 5G ভারতে লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 27,499 টাকায় কেনা যাবে। এটি মূলত Z11x-এরই একটি ভ্যারিয়েন্ট। দুই ফোনের মধ্যে প্রধান পার্থক্য মেমোরি অপশনে। নতুন মডেলেও বড় 7,200mAh ব্যাটারি, MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি IP68 + IP69 রেটিং, দুই ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং, ও 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
    Vivo T5 5G ভারতে 34,999 টাকায়লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর চালিত ফোন। হ্যান্ডসেটে 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 32MP ফ্রন্ট ক্যামেরা, IP68 + IP69 রেটিং, 4K ভিডিও রেকর্ডিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। ফোনটি পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে। কোম্পানি তিনটি মেজর Android OS আপগ্রেড প্রদান করবে।
  • iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
    iQOO Z11 স্মার্টফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হচ্ছে। iQOO Buds ভারতে 1,899 টাকায় লঞ্চ হয়েছে৷ ব্র্যান্ড এক্সক্লুসিভ লঞ্চ অফারে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। iQOO Z11 কার্ভড AMOLED ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 7.050mAh ব্লু ভোল্ট ব্যাটারি, IP68 + IP69 রেটিং, এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। iQOO Buds রিমোট ক্যামেরা কন্ট্রোল, 50 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ, Spatial অডিও, 10 মিমি ড্রাইভার, ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি, ও AI কল নয়েজ ক্যান্সেলিং ফিচার্স অফার করে
  • ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
    iQOO 15-এর 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 83,999 টাকা থেকে বেড়ে 93,999 টাকা হয়েছে। অর্থাৎ, মূল্যবৃদ্ধির অঙ্ক 10,000 টাকা। Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত iQOO 15R-এর তিন দাম 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর চালিত Redmi Turbo 5-এর দাম সর্বোচ্চ 6,000 টাকা বাড়িয়েছে শাওমি।
  • 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
    Vivo S2 ভারতে 39,999 টাকায় লঞ্চ হয়েছে। ফোনটি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর ব্যবহার করেছে। এটি 3D কার্ভড AMOLED ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, IP68 + IP69 রেটিং, এবং 7,050mAh ব্যাটারির সঙ্গে এসেছে।
  • 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
    র‍্যাম, মেমরি চিপ, ও বিভিন্ন যন্ত্রাংশের দাম অগ্নিমূল্য হওয়ার ফলে প্রতি মাসে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে স্মার্টফোনের। কিন্তু 2025 সালে লঞ্চ করা বেশ কয়েকটি ফোন বড় অঙ্কের ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে Oppo K13 Turbo Pro 5G এখন 7,000 টাকা সস্তায় কেনার সুযোগ। ফ্লিপকার্টে 30,999 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে।গত বছর আগস্টে লঞ্চের সময় দাম 37,999 টাকা ছিল।
  • Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
    Vivo T5x 5G Fusion Red কালারের দাম 27,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই ফোনে 7,200mAh ব্যাটারি, IP68 + IP69 রেটিং, Dimensity 7400 Turbo প্রসেসর, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। এটি ডুয়াল স্টেরিও স্পিকার, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও বাইপাস চার্জিং ফিচার পেয়েছে।
  • iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
    iQOO Z11 আগস্টে ভারতের বাজারে লঞ্চ হবে। এটি দেশের প্রথম স্মার্টফোন হবে, যা MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর ব্যবহার করবে। ফোনের ভারতীয় ভার্সনে 3D কার্ভড ডিসপ্লে থাকবে। iQOO Z11 মার্চে 9,020mAh ব্যাটারি, 165Hz ডিসপ্লে, 90W ফাস্ট চার্জিং, এবং Dimensity 8500 চিপসেটের সঙ্গে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছিল। তবে ফোনটির ভারতীয় ভার্সনে ভিন্ন হার্ডওয়্যার থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।
  • Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
    Redmi Turbo 6 Series-এর ডিসপ্লে সাইজ, প্রসেসর এবং ব্যাটারি ডিটেলস ফাঁস হয়েছে। এই লাইনআপে Redmi Turbo 6 এবং Turbo 6 Max নামে দুটি ফোন লঞ্চ হতে পারে। উভয় স্মার্টফোনে হাই-পারফরম্যান্স MediaTek Dimensity প্রসেসর ব্যবহার হতে পারে। Max মডেলে 2K রেজোলিউশনে ডিসপ্লে, ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP68 ও IP69 রেটিং, এবং মেটাল ফ্রেম থাকতে পারে।
  • Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল
    Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, Samsung Galaxy M47 5G সেরা অপশন। এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। Samsung Galaxy S25 Ultra বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড় প্রায় 44,000 টাকা। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম।
  • 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
    Redmi Turbo 5 লঞ্চ অফারে 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। SBI, ICICI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে ওই পরিমাণ টাকা ডিসকাউন্ট মিলবে। ফলে 8 + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 35,999 টাকা ও 38,999 টাকায় নেমে আসবে। এই ফোন Amazon, শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং কোম্পানির রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে।
  • Redmi Turbo 5: এই দামে এত ফিচার্স! রেডমির নতুন স্মার্টফোনের লঞ্চে বাজার তোলপাড়
    Redmi Turbo 5 মডেলের দাম ভারতে 37,999 টাকা থেকে শুরু৷ বেস ভার্সনে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে৷ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা৷ এটি 6.59 ইঞ্চির 12-বিট অ্যামোলেড ডিসপ্লে, 20MP সেলফি ক্যামেরা, 50MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা, MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর, 7,560mAh ব্যাটারি, ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে।

Turbo - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »