Xiaomi Mobiles

Xiaomi Mobiles - ख़बरें

  • Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
    Xiaomi 18 Pro সিরিজ বুধবার চীনে লঞ্চ হল। এই লাইনআপে Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max অর্ন্তভুক্ত আছে। শাওমির দুই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পূর্বসূরী Xiaomi 17 Pro সিরিজের মতো নতুন ফোনগুলির ব্যাক প্যানেলে রিয়ার ডিসপ্লে আছে। ফোন দুটিতে প্রাইভেসি ডিসপ্লে ফিচার যুক্ত করা হয়েছে। প্রযুক্তিটির সুবিধা হল ব্যবহারকারী সোজাসুজি ফোনের স্ক্রিনে সব কিছু দেখতে পাবে। কিন্তু সেখানে ঠিক কী চলছে, তা আশপাশে কেউ বুঝতে পারবে না। Xiaomi 18 Pro লাইনআপের ফোনে 8,500mAh পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 6 সিরিজের পাওয়ারফুল প্রসেসর, ও 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • ভাল ছবি তোলার ফোন অনেক, ভিডিও রেকর্ডে এগিয়ে কে? দেখুন সেরা 5 ফোন
    পেশাদার মানের ভিডিও রেকর্ডে iPhone 17 Pro Max-এর-এর জুড়ি মেলা ভার। সেই কারণে এই ফোন প্রায় সমস্ত কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের হাতে থাকতে দেখা যায়। এতে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 4x অপটিক্যাম জুমের সঙ্গে 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ফোনটি ডলবি ভিশনের সঙ্গে 120fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। Oppo Find X9 Ultra-র ব্যাক ক্যামেরা 30fps-এ 8K এবং 120fps-এ 4K Dolby Vision HDR ভিডিও শুট করতে সক্ষম। এটি O-Log2 রেকর্ডিং, ACES কালার উইন্ডো, ও রিয়েল টাইম 3D LUT প্রিভিউ সাপোর্ট করে। Vivo X300 Ultra মডেলে 30fps-এ 80K, 4K 120fps 10-বিট লগ ভিডিও, মাল্টি-ফোকাল 4K 120fps Dolby Vision ভিডিও, ও মাল্টি-ফোকাল 4K মাস্টার কালার ভিডিও রেকর্ড করা যায়।
  • ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ ফোন, DSLR-এর মতো ছবি কোনটায়
    Redmi Note 15 Pro-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 32,999 টাকায় বিক্রি হচ্ছে। যারা 200MP ক্যামেরার ফোন নিতে বেশি টাকা খরচ করতে চান না, তারা রেডমির এই মডেল কিনতে পারেন। Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা স্মার্টফোন। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ 1,59,999 টাকায় উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। Oppo Find X9 Ultra ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে দামি ফোন। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের মূল্য 1,69,999 টাকা।
  • Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
    Xiaomi 18 Fold সোমবার লঞ্চ হয়েছে। এটি ব্র্যান্ডের প্রথম ওয়াইড ফোল্ডিং স্মার্টফোন। দেখতে নোটবুক বা পাসপোর্টের মতো মনে হবে। শাওমির নতুন ফোল্ডেবল ডিভাইসে কোম্পানির নিজস্ব Xring O3 চিপসেট আছে। এটি 10টি কোর নিয়ে গঠিত সিপিইউ ও 16টি কোরের জিপিইউ পেয়েছে। ফোনে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 67W ফাস্ট চার্জিং, Leica Summilux লেন্স, Dolby Atmos, ও 6,000mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে। ফোনের ভিতরে 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে আছে।
  • Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
    Poco X8 ও Poco X8 Power শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। Poco X8 Power পাওয়ারফুল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে। Poco X8 মডেলেও বিশাল 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 67W ফাস্ট চার্জিং অফার করে। Poco X8 সিরিজের দুই মডেলেই Snapdragon প্রসেসর ব্যবহার করা হয়েছে। Poco X8 ও Poco X8 Power রিভার্স চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার, IP66 + IP68 + IP69 + IP69K স্তরের জল ও ধুলোরোধী রেটিং, 1.5K AMOLED ডিসপ্লে, এবং Xiaomi HyperOS 3 সফটওয়্যার দিয়ে সজ্জিত।
  • 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
    রেডমির ভারতীয় শাখা X প্ল্যাটফর্মে পোস্ট করে Redmi Note 17 Pro Max 5G লঞ্চের ইঙ্গিত করেছে। ফোনটির জন্য একটি মাইক্রোসাইট শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ আছে। ভারতীয় মডেলের কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি। তবে এতে গ্লোবাল মডেলের বেশ কিছু ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি গত সপ্তাহে গ্লোবালি লঞ্চ হয়েছে। এটি শাওমির প্রথম 10,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন। 
  • লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
    Redmi Note 17 Pro Max 5G হল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির স্মার্টফোন। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 50MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, ও Snapdragon 6 Gen 5 প্রসেসর আছে। রেডমি তাদের নতুন মডেলে IP66 + IP68 রেটিং, Dolby Atmos অডিও, ও NFC ফিচার রেখেছে।
  • Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
    Xring O3 তিন ন্যানোমিটার ফেব্রিকেশন প্রযুক্তি ব্যবহার করে ডেভেলপ করেছে শাওমি। এই চিপে 24 বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে।এতে 10টি কোরের সিপিইউ আছে। যার মধ্যে চারটি পারফরম্যান্স কোর এবং অন্য ছয়টি এফিশিয়েন্সি কোর। চিপে 16টি কোরের G2 Ultra NX GPU দেওয়া হয়েছে। শাওমির দাবি, চিপটি আনটুটু বেঞ্চমার্কে 5.22 মিলিয়ন স্কোর করেছে। ফলে এটি প্ল্যাটফর্মটিতে 5 মিলিয়নের গন্ডি অতিক্রম করা প্রথম মোবাইল প্রসেসরে পরিণত হয়েছে। এই চিপ সর্বপ্রথম ফ্ল্যাগশিপ Xiaomi 18 Fold স্মার্টফোন ও Pad 9 Pro Max ট্যাবে ব্যবহার করা হবে। এগুলি সেপ্টেম্বরে চীনে লঞ্চ হবে।
  • Samsung ও Xiaomi একাধিক স্মার্টফোন এবং ট্যাবের দাম বাড়াল, 5,000 টাকা ধাক্কা
    Samsung তাদের বেশ কিছু ফোনের দাম বাড়িয়েছে। যার মধ্যে Galaxy M17 5G, Galaxy M17e 5G, Galaxy F17 5G, এবং Galaxy F70e 5G রয়েছে। ফোনগুলির দাম সর্বোচ্চ 3,000 টাকা বেড়েছে। অন্য দিকে, মার্চে দেশের বাজারে লঞ্চ হওয়া Xiaomi Pad 8 ট্যাবলেটের দাম 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
  • 3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
    Redmi Note 17 5G এখন ভারতের বাজারে কেনার জন্য উপলব্ধ। আজ বুধবার বিক্রি শুরু হয়েছে। এটি 27,999 টাকায় লঞ্চ হয়েছে,যা 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা। তবে ICICI এবং SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 24,999 ও 27,999 টাকায় নেমে আসবে। আবার UPI-এর মাধ্যমে পেমেন্ট করলেও 1,500 টাকা ছাড় পাওয়া যাবে।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
    অ্যামাজন এখন Xiaomi 17 Ultra-এর উপর 10,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। ফলে Great Freedom সেলে ফোনের দাম 1,29,999 টাকায় নেমে এসেছে। তবে মনে রাখবেন, কুপন যে কোনও সময় শেষ হয়ে যেতে পারে। ফোনে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি বিশ্বের প্রথম ফোন, যা Leica-এর তৈরি 1 ইঞ্চি LOFIC সেন্সর ব্যবহার করে। ডিভাইসটি 90W ফাস্ট চার্জিং, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, ও IP68 + IP69 রেটিংয়ের সঙ্গে এসেছে।
  • Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
    Redmi 17 5G একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে লঞ্চ হয়েছে। এটি 6,300mAh ব্যাটারি, Unisoc T8300 প্রসেসর, Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যারের সঙ্গে এসেছে। ফোনে TÜV-এর ট্রিপল আই কেয়ার প্রোটেকশন সার্টিফিকেশন, 13MP মেইন ক্যামেরা, ও 8MP সেলফি ক্যামেরা আছে।
  • Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
    Redmi Note 17 5G ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। লঞ্চ অফারে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 21,999 টাকায় নেমে আসবে। ফোনে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Snapdragon 4 Gen 4 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ভেপার চেম্বার কুলিং, ও IP65 রেটিং আছে।
  • ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
    Redmi Note 17 5G নিয়ে যাবতীয় জল্পনার অবসান। রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন আগামী আগস্ট 6 ভারতে লঞ্চ হচ্ছে। নতুন ফোনের ব্যাটারি এবং ডিসপ্লে কেমন হবে, সেটাও প্রকাশ করেছে তারা। ফোনের চীনা ভ্যারিয়েন্টের মতো ভারতীয় মডেলেও একই ডিজাইন দেখা গিয়েছে।
  • Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
    Redmi Note 17-এর ভারতীয় ভার্সন সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে। এক টিপস্টারের দাবি, Redmi Note 17-এর দাম 30,000 টাকার বেশি থেকে শুরু হতে পারে। বেস ভ্যারিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ থাকতে পারে। এটি 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে ভারতে আসবে। সামনে ও পিছনে যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি 8,000mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 4 প্রসেসর, LPDDR4X র‍্যাম, ও UFS 2.2 স্টোরেজ ব্যবহার করবে।

Xiaomi Mobiles - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »