Feature Phone

Feature Phone - ख़बरें

  • BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
    BSNL তাদের স্যাটেলাইট ফোনের দাম 1,34,166 টাকা রেখেছে। সংস্থার লক্ষ্য মূলত এমন ব্যবহারকারী, যারা প্রচলিত নেটওয়ার্ক কভারেজের বাইরে থাকে। যেমন, দুর্গম পাহাড়ি এলাকা, সমুদ্র, বনাঞ্চল বা দুর্যোগপ্রবণ অঞ্চল। সাধারণ ফোন প্রচলিত সেলুলার নেটওয়ার্কের উপর নির্ভরশীল। ফলে যে সমস্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের কভারেজ নেই, সেখানে ফোন অচল। কিন্তু বিএসএনএল স্যাটেলাইট ফোন যে কোনও স্থানে উপগ্রহ মারফত কথা বলা ও লিখিত বার্তা পাঠানোর সুবিধা দেয়।
  • Nothing Phone 4b এল ভারতে, দেখতে সবার থেকে আলাদা, ব্যাটারিতেও সেরা, দাম-ফিচার্স জেনে নিন
    Nothing Phone 4b ভারতে 34,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের মূল্য 38,999 টাকা। তবে অফারের মাধ্যমে দুই ভ্যারিয়েন্ট যথাক্রমে 29,999 টাকা 33,699 টাকায় কেনা সম্ভব হবে। এটি নাথিংয়ের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি (6,000mAh) পেয়েছে। ফোনে Nothing Phone 4a-এর মতো দেখতে ভার্টিক্যাল গ্লিফ বার আছে, যা 45টি ছোট ছোট এলইডি লাইট নিয়ে গঠিত। এতে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 50MP OIS ক্যামেরা, 120 FPS গেমিং সাপোর্ট, NFC, IP64 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ও Essential AI টুলসের মতো ফিচার আছে।
  • Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
    JioPhone ও JioBharat ডিভাইসের জন্য থাকা 4G প্ল্যান এখন Nokia, HMD, Itel, Karbonn, Lava-এর ফিচার ফোনেও রিচার্জ করা যাবে। Jio-এর 4G প্ল্যানের দাম Airtel ও Vodafone Idea (Vi)-এর তুলনায় অনেক কম, যেখানে অধিকাংশ প্ল্যান প্রায় 200 টাকার কাছাকাছি। ফলে গ্রাহকদের অনেক টাকা সাশ্রয় হবে। 123 টাকার প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি ও আনলিমিটেড ভয়েস কল বেনিফিট পাওয়া যায়। প্রতি দিন 500MB ডেটা ব্যবহার করার পাশাপাশি, চার সপ্তাহে 300টি SMS বিনামূল্যে পাঠানো যায়।
  • Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
    Vivo T5 Pro এপ্রিলের মাঝামাঝি সময়ে 30,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। এই ফোনের ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, ফাস্ট চার্জিং, IP রেটিং সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে। এটি তার প্রাইস রেঞ্জে Nothing Phone 4a-এর মতো ডিভাইসকে টেক্কা দেবে বলে আশা করা হচ্ছে।
  • Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
    Oppo Find N6-এর ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর রয়েছে। কভার স্ক্রিনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ইন্টার্নাল স্ক্রিনে আরও একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। অর্থাৎ ফোনটি মোট ছয়টি ক্যামেরা অফার করে। সংস্থা দাবি করছে, ডিভাইটি এমনভাবে বানানো হয়েছে, যাতে ডিসপ্লের ক্রিজ বা মাঝখানে ভাঁজের দাগ প্রায় অদৃশ্য মনে হয়।
  • Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
    Nothing Phone 4a Pro এমন ব্যতিক্রমী ডিজাইনের সাথে এসেছে, যা আজ পর্যন্ত কোনও স্মার্টফোনে দেখা যায়নি। এতে সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল রয়েছে। প্যানেলের উপরে ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে গ্লিফ ম্যাট্রিক্স বর্তমান। এতে মোট 137টি মিনি এলইডি লাইট আছে। ইউজাররা স্ক্রিন না খুলেই ব্যাক প্যানেলের LED ম্যাট্রিক্সের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখতে পারবে।
  • Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
    Nothing Phone 4a মডেলে ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে। গত বছরের Phone 3a তুলনায় দেখতে আরও নজরকাড়া লাগছে। ফোনে 63টি মিনি LED নিয়ে গঠিত নতুন স্টাইলের গ্লিফ বার আছে। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, 4500 নিট পিক ব্রাইটনেসযুক্ত ডিসপ্লে, IP64 জল এবং ধুলোরোধী রেটিং, 50W ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, NFC, ইত্যাদি। এক ক্লিকে নতুন নাথিং ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নিন।
  • Honor Robot Phone: গানের তালে নাচবে, কথায় সায় দেবে, 200MP রোবটিক গিম্বল ক্যামেরার সাথে হাজির অভিনব ফোন
    অনার জানিয়েছে, রোবট ফোনের গিম্বল ক্যামেরার নাকি নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। এটি গানের তালে মাখা ঘুরিয়ে নাচতে পারে। ফোনে টেক্সট ও ভয়েসের মাধ্যমে ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলা যাবে। গিম্বল মেকানিজম চলন্ত অবস্থাতেও স্থির ছবি ও ভিডিও তুলব। ফোনটিতে স্পিনশট ফিচার আছে। এই মোডে ক্যামেরা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে ঘুরতে পারে। ফোনে এআই-চালিত অবজেক্ট ট্র্যাকিং ফিচার আছে। এর ফলে ক্যামেরা ব্যবহারকারীরা নড়াচড়া স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করবে।
  • AI Impact Summit: স্বদেশি সংস্থার চমক, প্রথমবার সাধারণ কিপ্যাড ফোনে আসছে AI, কথা বলবে মাতৃভাষায়
    বর্তমানে AI মূলত স্মার্টফোন এবং ইন্টারনেট-নির্ভর ডিভাইসে সীমাবদ্ধ। কিন্তু সর্বম এআই ও এইচএমডি যৌথভাবে তাদের ও নোকিয়ার সাধারণ ফিচার ফোনে AI চ্যাটবট যুক্ত করতে চলেছে। ভারতে ফিচার ফোন ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। এআই অ্যাসিস্ট্যান্ট একাধিক ভাষা বুঝতে পারবে ও কথা বলতে সক্ষম হবে। যারা ইংরেজি কিংবা হিন্দিতে সড়গড় নয়, তারা এআই-কে মাতৃভাষাতে প্রশ্ন করে পরিচিত ভাষায় উত্তর পাবে
  • 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
    Nothing Phone 3a Lite অ্যামাজনে 1,201 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ক্রেতারা Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 534 টাকা ক্যাশব্যাক পাবে। HDFC, Kotak, এবং Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI অপশনে নিলে 1,000 টাকা থেকে শুরু করে অতিরিক্ত 1,250 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
  • Honor Robot Phone: বিশ্বের প্রথম রোবট ফোন লঞ্চ হচ্ছে মার্চে, পিঠ থেকে বেরোবে ক্যামেরা, নিজেই ঘুরে তুলবে ছবি
    অনার রোবট ফোনের ক্যামেরা পিছনের দিক থেকে বেরিয়ে এসে মাথার উপরে উঁকি মেরে চারপাশের দৃশ্য লেন্সবন্দি করতে পারবে। শুনলে অবাক হবেন যে এটি শুধু ছবি তোলা নয়, পরিবেশ ও পরিস্থিতি বুঝে প্রশ্নের উত্তর দিতে পারবে। এই কারণে অনার বলছে, স্মার্টফোনে শক্তিশালী AI ব্রেন ও রোবটের মতো চলাফেরার ক্ষমতা মিলবে। ফোনের ক্যামেরা সামনে দাঁড়িয়ে থাকা কুকুর দেখলে সেটি কোন জাতের, তাও জানিয়ে দেবে।
  • Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
    Nothing Phone 3a Lite তিনটি ব্যাক ক্যামেরা পেয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনটি নোটিফিকেশন এলার্টের জন্য গ্লিফ লাইট অফার করে যা সংস্থার সিগনেচার গ্লিফ ইন্টারফেসের জায়গা নিয়েছে।
  • 79,900 টাকার iPhone বিক্রি হচ্ছে মাত্র 32,900 টাকায়, অবিশ্বাস্য অফার এখানে!
    iPhone 13 এখন Vijay Sales-এ 32,900 টাকায় বিক্রি হচ্ছে। আপনি আইসিআইসিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড EMI-তে কিনলে 5,000 টাকা তাৎক্ষণিক ছাড় পেতে পারেন। ফোনটি মিডনাইট, গ্রীন, ব্লু, পিঙ্ক, স্টারলাইট, এবং রেড কালার অপশনে উপলব্ধ।
  • Nothing Phone 3a Lite সস্তায় প্রিমিয়াম ডিজাইন ও সুন্দর ফিচার্সের সঙ্গে লঞ্চ হল
    Nothing Phone 3a Lite ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Samsung মেইন ক্যামেরা সেন্সর, 119.5 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
  • হেডফোনের জগতে ঝড় তুলে হাজির Nothing Headphone 1, দাম, ফিচার্স জেনে নিন
    হেডফোনটি 40 মিমি ডায়নামিক ড্রাইভার দিয়ে সজ্জিত এবং 42 ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ ব্লক করে, যার মধ্যে একটি ট্রান্সপারেন্সি মোডও রয়েছে। হেডফোনটি KEF অডিও ইঞ্জিনিয়ারদের দ্বারা টিউনিং করা হয়েছে। এতে চারটি-মাইক্রোফোন দ্বারা সমর্থিত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) মোডও রয়েছে।

Feature Phone - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »