Prepaid Plans

Prepaid Plans - ख़बरें

  • 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
    বিএসএনএল 202 প্রিপেইড প্ল্যানে 300 মিনিট বা 5 ঘন্টা ভয়েস কল করা যাবে। 5 জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে গ্রাহকরা। ফেয়ার ইউজেস পলিসি (FUP) ডেটার নির্ধারিত সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে 40 Kbps-এ নেমে আসবে। প্ল্যানটিতে মোট 100টি ফ্রি এসএমএস অর্ন্তভুক্ত আছে। ভয়েস ভাউচারটি এখন BSNL ওয়েবসাইট ও Self Care অ্যাপে দেখা যাচ্ছে। দেশের সমস্ত টেলিকম সার্কেলে প্ল্যানটি উপলব্ধ করা হয়েছে। এটি কমপ্লিমেন্টারি ইন্সুরেন্সের সঙ্গে এসেছে। অতিরিক্ত প্রিমিয়াম না দিয়েই দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত বিমা পাওয়া যাবে। এছাড়াও, গ্রাহকরা সাইবার জালিয়াতির ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা কভার পাবে।
  • মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
    জিওর 51 টাকার প্ল্যান অ্যাড-অন প্যাকের কাজ করে। তাই আগে থেকে একটি চালু বেস প্ল্যান থাকতে হবে। এই অ্যাড-অন প্ল্যানের মেয়াদ সংশ্লিষ্ট বেস প্ল্যানের সঙ্গে যুক্ত থাকবে। এর সবচেয়ে বড় সুবিধা হল এক মাস পর্যন্ত আনলিমিটেড 5G ডেটা। 5G নেটওয়ার্ক এলাকায় অফুরন্ত ইন্টারনেট চালানো যাবে। এটি মূলত সেই প্রিপেইড গ্রাহকদের জন্য, যাদের বর্তমান রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা অর্ন্তভুক্ত আছে ও বৈধতা এক মাস পর্যন্ত। তবে এই প্ল্যানে অতিরিক্ত 3 জিবি 4G ডেটাও আছে। Jio True 5G না থাকলে ফোন 4G নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়ে অতিরিক্ত 4G ডেটা খরচ করতে পারবে।
  • Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যানে তালা, বাড়ল দৈনিক ডেটা ও আনলিমিটেড কলের খরচ
    এয়ারটেল 299, 319, 579, 619, 649, এবং 799 টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করেছে। এখন এয়ারটেল গ্রাহকদের আনলিমিটেড 5G এবং দৈনিক 1.5 জিবি ডেটার জন্য 349 টাকা খরচ করতে হবে। অর্থাৎ, খরচ 50 টাকা বৃদ্ধি পাচ্ছে। কয়েকটি বিদ্যমান রিচার্জ প্ল্যানের দাম সরাসরি বাড়িয়েছে। এর মধ্যে 56 দিন ভ্যালিডিটিযুক্ত দৈনিক ডেটার প্ল্যানের দাম 579 থেকে বাড়িয়ে 619 করেছে তারা।
  • Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
    Vodafone Idea (Vi) ভারতে Spotify Premium সাবস্ক্রিপশনের সঙ্গে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। Vi প্ল্যানগুলির দাম 230 টাকা থেকে শুরু এবং ভ্যালিডিটি 28 দিন। এই তিনটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে বিজ্ঞাপনমুক্ত (অ্যাড-ফ্রি) মিউজিক, উচ্চমানের অডিও স্ট্রিমিং এবং অফলাইন প্লেব্যাকের সুবিধার সঙ্গে Spotify Premium উপভোগ করতে পারবে। এছাড়াও, নির্বাচিত প্ল্যানে যত খুশি ভয়েস কল, SMS, আনলিমিটেড 4G/5G, এবং একাধিক OTT-এর অ্যাক্সেস দেওয়া হচ্ছে।
  • Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
    Jio এবং Airtel-কে টেক্কা দিতে মূলত একটি রিচার্জ প্ল্যানে একাধিক সুবিধা যোগ করেছে ভোডাফোন আইডিয়া (Vi)। তাদের নতুন 200 টাকার Vi Movies & TV প্যাকের মেয়াদ 28 দিন। এটি 20টি OTT প্ল্যাটফর্ম, 200টির বেশি লাইভ টিভি চ্যানেল, 30 জিবি হাই-স্পিড 4G ডেটা, ও যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ব্যবহার করতে দেবে বলে জানানো হয়েছে। ভি দাবি করছে, তারা একাধিক OTT সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন কমাতে নতুন প্ল্যানটি নিয়ে এসেছে।
  • মোবাইলে T20 বিশ্বকাপ দেখুন ফ্রি-তে, Airtel দিচ্ছে 56 জিবি ডেটা ও বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন
    Airtel এর বেশ কয়েকটি কম খরচের প্রিপেইড প্ল্যান গ্রাহকদের বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন ছাড়াও ডেটা এবং অন্যান্য সুবিধা দিচ্ছে। 100 টাকায় 30 দিন 6 জিবি ডেটা ও জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন মিলছে। 349 টাকার প্ল্যানে 28 দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন আছে। কোম্পানি আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং, প্রতি দিন 2 জিবি ডেটা (মোট 56 জিবি), এবং দৈনিক 100টি এসএমএস অফার করছে।
  • Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
    Airtel দু'টি প্রিপেইড রিচার্জ প্ল্যান আপডেট করেছে। সংস্থাটি এক টাকাও দাম না বাড়িয়ে 4G এবং 5G সিমে আনলিমিটেড ডেটা বেনিফিট যুক্ত করেছে। আগের সব সুযোগ সুবিধা অপরিবর্তিত রেখে, শুধু ডেটাকে আনলিমিটেড করে দেওয়া হয়েছে। তবে এতে ফেয়ার ইউজেস লিমিটেড (FUP) প্রযোজ্য থাকবে। আনমিলিটেড 4G ও 5G ইন্টারনেট Airtel এর 399 টাকা এবং 449 টাকা দামের প্ল্যানে কার্যকর হয়েছে।
  • এই দুই Jio প্ল্যানে Netflix ফ্রিতে দেখুন, সাথে 84 দিন আনলিমিটেড কলিং এবং দৈনিক 3 জিবি ডেটা
    যদি Netflix সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবেন, তাহলে Jio আপনার জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। টেলিকম সংস্থাটির ঝুলিতে এমন দু'টি রিচার্জ প্ল্যান রয়েছে, যার সাথে ফ্রি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত। পাশাপাশি আরও একাধিক বাড়তি সুবিধা থাকছে৷ ব্যবহারকারীরা পাবেন 84 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং আনলিমিটেড ট্রু 5G ডেটা।
  • Vodafone Idea লঞ্চ করল 140 টাকার সস্তা রিচার্জ প্ল্যান, 28 দিন আনলিমিটেড কলিং সহ মিলবে ডেটা ও ফ্রি SMS
    লিমিটেড পিরিয়ড অফারে Vi সিম ব্যবহারকারীরা 140 টাকার রিচার্জ করে 28 দিনের জন্য আনলিমিটেড কল করতে পারবেন। 4 সপ্তাহের ভ্যালিডিটি সহ মোট 2 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও, 300 এসএমএস ফ্রি পাওয়া যাবে। ভোডাফোন আইডিয়া দাবি করেছে যে, এই প্ল্যানে রিচার্জ করা সাবস্ক্রাইবাররা 199 টাকার প্ল্যানের সমতুল্য সুবিধা পাবেন।
  • Vi সিম ব্যবহার করেন? মোবাইল ফোন চুরি হলে বা হারিয়ে গেলে পাবেন 25,000 টাকা
    ভিআই ভারতের প্রথম টেলিকম সংস্থা যারা প্রিপেইড গ্রাহকদের জন্য মোবাইল ফোন চুরি ও হারিয়ে যাওয়ার বীমা চালু করেছে। রিচার্জের দামের মধ্যে বীমার খরচ যোগ করা আছে। ফলে আলাদা করে গ্রাহকদের এক পয়সাও লাগবে না। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ক্লেইম অনুমোদন ও নিষ্পত্তি করা হবে।
  • 200 টাকার নিচে দু'টি রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, চাপ বাড়ল গ্রাহকদের
    বর্তমানে এয়ারটেলের ঝুলিতে 30 দিন মেয়াদের চারটি প্রিপেইড ডেটা প্ল্যান রয়েছে। যেগুলি হল, 100 টাকা, 161 টাকা, 195 টাকা, ও 361 টাকা। 161 টাকার প্ল্যানে এক মাসের জন্য 12 জিবি ডেটা ব্যবহার করা যাবে। 195 টাকার প্ল্যানটি "বেস্ট ক্রিকেট প্যাক" হিসেবেও পরিচিত। কারণ এটি এক মাসের জন্য জিওহটস্টার মোবাইল অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন প্রদান করে।
  • Airtel গ্রাহকদের ধাক্কা দিয়ে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করল
    189 টাকার প্রিপেইড প্ল্যানটি যারা মূলত ভয়েস কল করেন এবং খুব কম ইন্টারনেট ব্যবহার করেন, তাদের মধ্যে জনপ্রিয় ছিল। 21 দিনের ভ্যালিডিটি সহ প্রিপেইড প্যাকে 1 জিবি মোবাইল ডেটা এবং 300টি এসএমএস পাওয়া যেত।
  • Vodafone Idea নতুন রিচার্জ প্ল্যান আনল, 6 মাস আনলিমিটেড কল ও ডেটা সহ সিম চালু থাকবে
    Vi-এর 1149 টাকার প্ল্যানে 180 দিনের জন্য দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। এর সঙ্গে মোট 20 জিবি ডেটা ও 1800টি SMS ফ্রি দিচ্ছে সংস্থা। তবে 20 জিবি সীমা পার করলে প্রতি মেগাবাইটে 50 পয়সা খরচ করতে হবে গ্রাহকদের। দিন প্রতি 6.38 টাকা খরচ হচ্ছে।
  • 4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা
    BSNL-এর 225 টাকার প্রিপেইড প্ল্যানের মেয়াদ 30 দিন। এতে যত খুশি কথা বলার সুযোগ পাওয়া যাবে। সঙ্গে দৈনিক 2.5 জিবি ডেটা মিলবে। 30 দিনের হিসেবে মোট 75 জিবি ডেটা ব্যবহার করা যাবে।
  • 4G চালু করার সাথে সাথেই BSNL আনল দুর্দান্ত প্ল্যান, সবথেকে কম খরচে ডেটা ও আনলিমিটেড কলিং
    BSNL-এর 1,999 টাকার প্যাকে 330 দিন বা 11 মাসের জন্য যত খুশি কথা বলার সুযোগ পাওয়া যাবে। সঙ্গে দৈনিক 1.5 জিবি ডেটা মিলবে।

Prepaid Plans - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »