Recharges

Recharges - ख़बरें

  • Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
    ভোডাফোন আইডিয়ার চারটি নতুন সস্তা রিচার্জ প্ল্যান সংস্থার ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাচ্ছে। 179 টাকা, 185 টাকা, 203 টাকা, এবং 206 টাকা, তিনটি প্ল্যানেই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যত খুশি ফোনে কথা বলা, এসটিডি, ও রোমিং কলের সুবিধা পাওয়া যাবে। প্রতিটি প্ল্যানে 300টি এসএমএস বিনামূল্যে পাঠানো যাবে। 179 টাকার প্ল্যানটি 25 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে। 185 টাকার প্ল্যানের মেয়াদ 28 দিন। 203 টাকার প্ল্যান 30 দিনের ভ্যালিডিটি অফার করছে। অন্য দিকে, 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য চালু থাকবে।
  • Jio, Airtel, নাকি Vi, কে 365 দিনের রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে
    বর্তমানে Jio, Airtel, ও Vi-এর ঝুলিতে 365 দিনের প্ল্যান রয়েছে। তবে প্রতিটি সংস্থার প্ল্যানে আলাদা আলাদা সুবিধা রয়েছে। এখানে তিন টেলিকম সংস্থার বার্ষিক প্রিপেইড প্ল্যানগুলো তুলে ধরা হল। ফলে কোন প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে, তা বোঝা সহজ হয়ে যাবে। ভোডাফোন আইডিয়া 365 দিনের একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। 2,249 টাকার প্ল্যানে আনলিমিটেড কল, 30 জিবি ডেটা, ও 3,600 এসএমএস অর্ন্তভুক্ত। 3,599 টাকা দামের Jio প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনমিলিটেড ভয়েস কল, এবং ডেইলি 100টি SMS অর্ন্তভুক্ত। অন্যান্য সুবিধার মধ্যে JioTV Pro প্যাক ভাউচার, 120 জিবি অতিরিক্ত ডেটা, বিনামূল্যে 50 জিবি ক্লাউড স্টোরেজ, ও JioHotstar সাবস্ক্রিপশন আছে। Airtel-এর 3,599 টাকার প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এবং প্রতিদিন 100টি SMS পাওয়া যায়।
  • WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
    হোয়াটসঅ্যাপ ভারতে বিল পেমেন্ট ফিচার চালু করেছে। ভারত কানেক্ট বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলারের সাপোর্ট আছে। ইলেকট্রিসিটি, জল, গ্যাস, ফাস্ট্যাগ, ডিটিএইচ, মোবাইল, ইন্সুরেন্স প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, ও লোনের কিস্তি পরিশোধ করার সুবিধা দেওয়া হচ্ছে। একই বিলারের একাধিক অ্যাকাউন্ট অ্যাপে ম্যানেজ করা যাবে। ফলে পরিবারের অন্যান্য সদস্যদের বিল পেমেন্ট সহজ হয়ে উঠবে। পরিষেবাটি ভারতে ধীরে ধীরে রোলআউট হবে। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের Android ও iOS ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
  • প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
    Jio-এর 999 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 98 দিন ভ্যালিডিটি পান। প্রতিদিন 2 জিবি হিসেবে পুরো সময়ে 196 জিবি ডেটা ব্যবহার করা যাবে। তবে আপনার যদি 5G স্মার্টফোন থাকে ও এলাকায় জিওর 5G পরিষেবা চালু হয়, তাহলে আনলিমিটেড 5G-এর সুবিধা পাওয়া যাবে। এটি যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি এসএমএস অফার করে। এতে জিওহটস্টার মোবাইল ও Google AI Pro সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে।
  • Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যানে তালা, বাড়ল দৈনিক ডেটা ও আনলিমিটেড কলের খরচ
    এয়ারটেল 299, 319, 579, 619, 649, এবং 799 টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করেছে। এখন এয়ারটেল গ্রাহকদের আনলিমিটেড 5G এবং দৈনিক 1.5 জিবি ডেটার জন্য 349 টাকা খরচ করতে হবে। অর্থাৎ, খরচ 50 টাকা বৃদ্ধি পাচ্ছে। কয়েকটি বিদ্যমান রিচার্জ প্ল্যানের দাম সরাসরি বাড়িয়েছে। এর মধ্যে 56 দিন ভ্যালিডিটিযুক্ত দৈনিক ডেটার প্ল্যানের দাম 579 থেকে বাড়িয়ে 619 করেছে তারা।
  • Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
    Vodafone Idea (Vi) ভারতে Spotify Premium সাবস্ক্রিপশনের সঙ্গে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। Vi প্ল্যানগুলির দাম 230 টাকা থেকে শুরু এবং ভ্যালিডিটি 28 দিন। এই তিনটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে বিজ্ঞাপনমুক্ত (অ্যাড-ফ্রি) মিউজিক, উচ্চমানের অডিও স্ট্রিমিং এবং অফলাইন প্লেব্যাকের সুবিধার সঙ্গে Spotify Premium উপভোগ করতে পারবে। এছাড়াও, নির্বাচিত প্ল্যানে যত খুশি ভয়েস কল, SMS, আনলিমিটেড 4G/5G, এবং একাধিক OTT-এর অ্যাক্সেস দেওয়া হচ্ছে।
  • ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন
    শুধু MyJio অ্যাপের মাধ্যমে হওয়া রিচার্জ রিভার্স করা যাবে। ভুল নম্বরে রিচার্জ করার সাধারণত তিন ঘন্টার মধ্যে রিকোয়েস্ট রিভার্স করতে হবে। এর থেকে বেশি দেরি হলে রিফান্ড পাওয়া যাবে না। রিকোয়েস্ট সম্পন্ন হওয়ার পর আপনার অ্যাকাউন্ট বা যে পেমেন্ট মেথড ব্যবহার করেছিলেন, Jio সেখানে টাকা ফেরত পাঠিয়ে দেবে।
  • Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
    অভিষেক যাদবের পোস্ট অনুসারে, বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন রিচার্জ না করা Jio সিম বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসছে। তাই আপনার সিম যদি ইনঅ্যাক্টিভ থাকে বা শুধু ইনকামিংয়ের জন্য ব্যবহার করেন, তাহলে সেটি হওয়ার সম্ভাবনা আছে। ফলে নম্বর না হারাতে চাইলে, এখনই একটি ছোট রিচার্জ করে রাখা ভাল। এতে সিম কার্ড চালু থাকবে। চলুন দেখে নিই Jio নম্বর অ্যাক্টিভ রাখার জন্য কম খরচে কী কী প্ল্যান আছে।
  • 100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা
    যে সমস্ত ইউজার স্বল্প সময়ের জন্য বেশি ডেটা খুঁজছেন, তাদের জন্য 99 টাকার Vi প্ল্যানটি উপযুক্ত। হঠাৎ করে বেশি ডেটার প্রয়োজন পড়ে গেলে অ্যাড-অন প্ল্যানটি রিচার্জ করা যেতে পারে। তবে মনে রাখা দরকার, এটি ব্যবহারের জন্য আগে থেকেই সক্রিয় ভ্যালিডিটির সাথে প্রিপেইড প্ল্যান থাকতে হবে।
  • 200 টাকার নিচে Jio ও Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যান, দৈনিক 2 জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং
    যারা প্রতিদিন ইন্টারনেট ডেটা ব্যবহার করেন, তাদের প্রতি মাসে প্রায় 300 টাকা পকেট থেকে ব্যয় করতে হচ্ছে। আবার যাদের দু'টি সিম চালু রাখতে হয়, তাদের প্রিপেইড বা ভয়েস অনলি প্ল্যানের জন্য আলাদা খরচ করতে হয়। Airtel ও Jio এমন পরিস্থিতিতে 200 টাকার নিচে বেশ কয়েকটি সাশ্রয়ী প্ল্যান অফার করছে। এই প্রতিবেদনে জিও এবং এয়ারটেলের 200 টাকার মধ্যে প্রিপেইড রিচার্জ প্ল্যানের সন্ধান দেওয়া রইল।
  • Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
    Airtel দু'টি প্রিপেইড রিচার্জ প্ল্যান আপডেট করেছে। সংস্থাটি এক টাকাও দাম না বাড়িয়ে 4G এবং 5G সিমে আনলিমিটেড ডেটা বেনিফিট যুক্ত করেছে। আগের সব সুযোগ সুবিধা অপরিবর্তিত রেখে, শুধু ডেটাকে আনলিমিটেড করে দেওয়া হয়েছে। তবে এতে ফেয়ার ইউজেস লিমিটেড (FUP) প্রযোজ্য থাকবে। আনমিলিটেড 4G ও 5G ইন্টারনেট Airtel এর 399 টাকা এবং 449 টাকা দামের প্ল্যানে কার্যকর হয়েছে।
  • BSNL আনল রিপাবলিক ডে স্পেশাল রিচার্জ প্ল্যান, দিনে 7 টাকায় 2.6 জিবি ডেটা ও আনলিমিটেড কলিং
    বিএসএনএল ভারত কানেক্ট 26 প্ল্যানের দাম 2,626 টাকা রাখা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে প্রায় 218 টাকা খরচ৷ দিনের হিসেবে প্রায় 7 টাকা। প্রিপেইড প্ল্যানের মেয়াদ পুরো এক বছর। এটি দিনে 100টি ফ্রি SMS, 2.6 জিবি ডেটা/ডেইলি, এবং আনলিমিটেড ভয়েস কলিং বেনিফিট দিচ্ছে।।
  • এই দুই Jio প্ল্যানে Netflix ফ্রিতে দেখুন, সাথে 84 দিন আনলিমিটেড কলিং এবং দৈনিক 3 জিবি ডেটা
    যদি Netflix সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবেন, তাহলে Jio আপনার জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। টেলিকম সংস্থাটির ঝুলিতে এমন দু'টি রিচার্জ প্ল্যান রয়েছে, যার সাথে ফ্রি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত। পাশাপাশি আরও একাধিক বাড়তি সুবিধা থাকছে৷ ব্যবহারকারীরা পাবেন 84 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং আনলিমিটেড ট্রু 5G ডেটা।
  • Vi সিম ব্যবহার করেন? মোবাইল ফোন চুরি হলে বা হারিয়ে গেলে পাবেন 25,000 টাকা
    ভিআই ভারতের প্রথম টেলিকম সংস্থা যারা প্রিপেইড গ্রাহকদের জন্য মোবাইল ফোন চুরি ও হারিয়ে যাওয়ার বীমা চালু করেছে। রিচার্জের দামের মধ্যে বীমার খরচ যোগ করা আছে। ফলে আলাদা করে গ্রাহকদের এক পয়সাও লাগবে না। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ক্লেইম অনুমোদন ও নিষ্পত্তি করা হবে।
  • Jio তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনল, সঙ্গে হটস্টার, হইচই, প্রাইম ভিডিও পুরো ফ্রি, দাম 103 টাকা থেকে শুরু
    500 টাকার সুপার সেলিব্রেশন মান্থলি প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। প্ল্যানটিতে YouTube Premium, JioHostar, SonyLIV, Amazon Prime Video, Zee5, Lionsgate Play, Sun NXT, Discovery+, Hoichoi, Chaupal, Kancha Lanka, , FanCode, এবং Planet Maratha-এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশ মিলবে।

Recharges - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »